Amit Shah At kolkata: সেজে উঠছে কলকাতার 'রামমন্দির'! উদ্বোধনে অমিত শাহ

Amit Shah At kolkata: ঝটিকা সফরে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন। লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই শাহের হাত ধরে আজ কলকাতায় রামমন্দিরের উদ্বোধন হবে।

আর তাই এখন সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। উতসবের (Durga Puja 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে! একদিকে চলছে পুজো হপিং অন্যদিকে চলছে পুজো উদ্বোধন। শহরের অন্যতম বড় পুজোগুলির তালিকায় থাকে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো।

Amit Shah At kolkata

প্রত্যেক বছরই এই পুজো কমিটি কিছু না কিছু চমক দেয়। গত বছর লালকেল্লা বানিয়ে চমকে দেয়। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল রামমন্দির। থাকবে লাইটের কারসাজি।

আর বিশাল এই 'রামমন্দির' উদ্বোধনেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah At kolkata)। জানা গিয়েছে, বিকেল চারটের সময় পুজো উদ্বোধন করবেন তিনি। যা খবর, বিকেল তিনটে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে শাহের (Amit Shah At kolkata) বিশেষ বিমান। সেখান থেকে বিএসএফের বিমানে রেস কোর্সে নামবেন। সেখানে বঙ্গ বিজেপির নেতারা তাঁকে স্বাগত জানাবেন। এরপর সড়কপথে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে পৌঁছবেন শাহ (Amit Shah At kolkata)। তাঁর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ বঙ্গ বিজেপি নেতারা থাকতে পারেন বলে জানা গিয়েছে।

পুজোর উদ্যোক্তারা তথা ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানিয়েছেন, খুবই অল্প সময়ের জন্যে কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah At kolkata)। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন। তবে এত বড় মানুষকে ঘিরে আয়োজন তা খুবই গুরুত্বপূর্ণ। একটা মানসিক চাপ রয়েছে বলেই জানান বিজেপি নেতা।

শুধু তাই নয়, এটা আমাদের কাছে অহংকারের এবং গর্বের বলেই জানান তিনি। আর এটাই পুজোর সেরা শারদ সম্মান বলেও মন্তব্য করেছেন সজল ঘোষ। অন্যদিকে আগামী ২১ অক্টোবর বাংলার পুজো দেখতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda)। একের পর এক বিজেপি নেতারা পুজো দর্শককে কটাক্ষ করছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+