বাংলায় দুর্নীতি, অন্যায় দ্রুত শেষ হোক, দেবী দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহর

কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হল। দ্বিতীয়ার থেকেই মানুষের ঢল নামল মধ্য কলকাতায়। আর এই পুজো ঘিরে বিজেপির প্রথম সারির নেতাদের চাঁদের হাট সন্তোষ মিত্র স্কোয়ারে।

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে পুজো মণ্ডপ অযোধ্যার রাম মন্দিরের আদলে করা হয়েছে। তারই উদ্বোধন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পুজো মণ্ডপে এসে নিজেও অত্যন্ত আনন্দিত অমিত শাহ। এই পুজো মণ্ডপ গোটা পৃথিবীকে রাম মন্দিরের বার্তা আগেই দিচ্ছে। একথা বললেন অমিত শাহ।

Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার লেবুতলা পার্কের পুজোর উদ্বোধন করবেন। একথা শোনা যায়। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই দুর্গাপুজোর অন্যতম কর্মকর্তা। এরপর অমিত শাহ আসার বিষয়টি পাকা হয়ে যায়। সোমবার দুপুরের পর কলকাতা বিমানবন্দরে পৌঁছান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টার করে তিনি রেসকোর্সে নামেন। তারপর গাড়িতে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে আসেন।

মাত্র দু'ঘন্টার সফরে তিনি কলকাতা এসেছেন। প্রবল ব্যস্ততা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সে কারণেই সংক্ষিপ্ত বক্তব্য তাঁর থেকে পাওয়া গেল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মঞ্চে উঠলেন অমিত শাহ। তাঁর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সজল ঘোষ সামান্য সময় বক্তব্য রেখেছেন। তিনি আপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী তার ডাকে সাড়া দিয়েছেন। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সংক্ষিপ্ত ভাষণ দেন। এরপরেই বক্তব্য রাখেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ কোনও রাজনৈতিক কথা বলা হবে না। এরপরেও বাংলায় তিনি এসে রাজনৈতিক কথা বললেন। রাজনৈতিক বদল করার জন্য সম্পূর্ণ জোরও দেবেন। লেবুতলা পার্ক থেকে এই কথা জোর গলায় বললেন। বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার থেকে রক্ষার শক্তি দেবী দুর্গা দিক। এই প্রার্থণা করলেন অমিত শাহ।

তিনি অত্যন্ত আনন্দিত, কলকাতা দূর্গাপুজোতে এসে। বাঙালি এই পুজো প্রবল উদ্দীপনায় কাটায়। পুজো মণ্ডপগুলিতে সাধারণ মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। ভারতের অন্যান্য রাজ্যেও বাঙালিরা দূর্গাপুজো পালন করেন। এছাড়াও নবরাত্রি হয় দেশের বিভিন্ন অংশে। মহিষাসুর বধ হয়েছিল দেবী দূর্গার হাতে। একাধিক রূপে আগমন হয়েছিল দেবী দূর্গার।

কলকাতায় এই পুজো মণ্ডপ রাম মন্দিরের আদলে হল। অমিত শাহের কাছে এই ঘটনা আনন্দের। তিনি এই পুজো মণ্ডপ দেখে খুশি হয়েছেন বলে খবর। আগামী জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন হবে উত্তরপ্রদেশে। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রাম মন্দির উদ্বোধন করলেন। এই পুজো মণ্ডপ সারা বিশ্বের কাছে রাম মন্দিরের বার্তা নিয়ে যাবে। একথাই বলেছেন তিনি।

সংক্ষিপ্ত ভাষণের পর তিনি পুজো মণ্ডপের ভিতরে ঢোকেন। রিমোট দিয়ে প্রতিমার সামনের পর্দা সরানো হয়। ঝলমলে সুবিশাল প্রতিমার রূপ দেখে অমিত শাহের তখন যেন তৃপ্তির মুখ। প্রতিমার সামনে পৌঁছান তিনি। ফুল দেন প্রতিমার পায়ের কাছে। আরতি করলেন নিজ হাতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন। এই ঘটনা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক মহলে। আগামী বছরের শুরুতেই লোকসভা নির্বাচন। তার আগে নতুন করে জনসংযোগের চেষ্টা শুরু হয়ে গেল এই পুজোর মাধ্যমে? ওয়াকিবহাল মহলের একাংশ এমনই মনে করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+