টার্গেট ২০১৯! অগাস্টের ফের রাজ্য সফরে অমিত শাহ, জেনে নিন বিস্তারিত

২২ টি আসন জেতার টার্গেট। এই টার্গেটকে সামনে রেখে রাজ্য সফরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি। জুনের শেষ সপ্তাহের পর ফের অগাস্টের শুরুতেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ।

২০১৯-এর নির্বাচনে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ। লোকসভায় রাজ্য থেকে ২২ টি আসন জেতার টার্গেট। এই টার্গেটকে সামনে রেখে রাজ্য সফরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি। জুনের শেষ সপ্তাহের পর ফের অগাস্টের শুরুতেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ।

 টার্গেট ২০১৯! অগাস্টের ফের রাজ্য সফরে অমিত শাহ, জেনে নিন বিস্তারিত

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, অগাস্টে ফের রাজ্য সফরে আসার কথা বলেছিলেন অমিত শাহ। এরই মধ্যে রাজ্য বিজেপির তরফে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আপাতত ঠিক হয়েছে ৩ অগাস্ট বিধানসভা অভিযান ও আইন অমান্য কর্মসূচি হবে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে, বিজেপির যুব মোর্চার সর্বভারতী সভানেত্রী পুনম মহাজনের। ধর্মতলায় রানি রাসমনি রোডে সভার পরেই বিধানসভা অভিযান ও আইন অমান্য কর্মসূচি হবে। রানি রাসমনি রোাডের সভাতেই অমিত শাহকে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

কোনও রাজ্যে গেলে সেখানকার সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। ফলে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া ছাড়াও ফের সাংগঠনিক বৈঠক করবেন এটা ধরেই নেওয়া যায়। জুন মাসের শেষে রাজ্য সফরে এসে জেলাস্তরে সংগঠন নিয়ে রিপোর্ট পেশ করতে বলেছিলেন। এবার সেই রিপোর্ট নিয়ে আলোচনার সম্ভাবনা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, যুব মোর্চার আন্দোলনই শুধু নয়, মহিলা মোর্চাকেও তৃণমূলের বিরুদ্ধে নামানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+