নভেম্বরেই কলকাতায় শাহ, মাস শেষে আসতে পারেন মোদীও! সঙ্গী হবেন মুখ্যমন্ত্রী?
নভেম্বরেই কলকাতায় শাহ, মাসে শেষে শহরে মোদীও! সঙ্গী হতে পারেন মুখ্যমন্ত্রী
নভেম্বরের শুরুতেই কলকাতায় আসছেন অমিত শাহ। পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান হিসাবে কলকাতায় একটি বৈঠকে যোগ দেবেন তিনি। আর সেই বৈঠক নবান্ন সভাঘরে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ওই পরিষদের ভাইস চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁরও ওই বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে মাসের শেষেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'নমামি গঙ্গে' কর্মসূচি উপলক্ষে মোদীর কলকাতায় সফর বলে জানা যাচ্ছে। সেখানেও মুখ্যমন্ত্রী উপস্তজিত থাকবেন বলে জানা যাচ্ছে। ফলে রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ নভেম্বর মাস।

সম্ভবত আসছেন প্রধানমন্ত্রী মোদী
'নমামি গঙ্গে' কর্মসূচি এবার কলকাতাতে হতে চলেছে। সরকারি একটি অনুষ্ঠান। আর সেখানেই যোগ দিতে সম্ভবত আসছেন প্রধানমন্ত্রী মোদী। আর এই অনুষ্ঠান নভেম্বরের শেষের দিকে হতে চলেছে বলে জানা যাচ্ছে। আর সেখানেই যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগে একাধিক দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা। তবে তা হয়েছিল দিল্লিতে। তবে এই বৈঠক নিয়ে সেটিং তত্ত্ব তুলেছিলেন বিরোধীরা।

অমিত শাহের নেতৃত্বেই এই বৈঠক হবে
অন্যদিকে মাসের শুরুতেই অমিত শাহের সঙ্গে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী। তা কার্যত নিশ্চিত। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। মূলত সেখানে যোগ দিতেই শাহের বাংলা সফর বলে জানা যাচ্ছে। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বেই এই বৈঠক হবে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। মূলত সীমান্ত সমস্যা, নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাহের সামনে এই ইস্যুতে সরব হবেন মুখ্যমন্ত্রী?
তবে আলাদা ভাবে মোদী কিংবা অমিত শাহের সঙ্গে কোনও বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে অমিত শাহের উপস্থিতি হওয়া বৈঠকে একাধিক ইস্যুতে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রথমদিন থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও সরব হয়েছেন তিনি। ফলে শাহের সামনে এই ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী হতে পারেন বলে খবর।

মাস খুব রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ
অন্যদিকে এই মাস খুব রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই বৈঠকে যোগ দিতে বাংলায় আসছেন নীতিশ কুমার। যিনি কিনা সদ্য বিজেপির সঙ্গে ছেড়েছেন। এবং ২৪ এর লক্ষ্যে সবাইকে একজোট হওয়ার কথা বলেছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক নীতিশ করেন কিনা সেদিকেই নজর থাকছে। অন্যদিকে রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাবেন মমতা। সেখানে স্টালিনের সঙ্গে দেখা হতে পারে নেত্রীর। সব মিলিয়ে নভেম্বর মাস যে রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications