Amit Shah: বঙ্গ সফরে এসে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাই করলেন না শাহ, শুরু রাজনৈতিক তরজা

আরজি কর কাণ্ডের পর প্রথমবার বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাসা সূচি ছিল তাঁর। রবিবার সকালে পেট্রাপোল সীমান্তে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুপুরে বিজেপির 'সদস্য সংগ্রহ অভিযান' কর্মসূচির সূচনা করেন সল্টলেকের ইজেডসিসিতে। বেলাশেষে দিল্লি চলেও গেলেন।

প্রত্যাশা ছিল এই সফরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্ত দিনভর ঠাসাসূচিতে অংশ নিলেও অমিত শাহ আরজি করের নির্যাতিতার বাবা মা-র সঙ্গে দেখা করলেন না। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কলকাতায় এসে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে শাহের সাক্ষাত্ নিয়ে জল্পনা চলছিল। বস্তুত, সোদপুরের পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের অমিত শাহ দেখা করতে পারবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অমিত শাহ দেখাই করলেন না অমিত শাহ আরজি করের নির্যাতিতার বাবা মা-র সঙ্গে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সময় প্রার্থনা করে চিঠি দেন অমিত শাহ আরজি করের নির্যাতিতার বাবা মা।

শাহকে চিঠি দিয়ে নির্যাতিতার বাব-মা উল্লেখ করেছিলেন অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমরা। সে কারণেই আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত আমরা। তাঁরা এও জানিয়েছিলেন 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আরজি কর কাণ্ডের কথা উঠে আসে। সন্দেশখালি থেকে আরজি কর বাংলার কোথাও মহিলাদের নিরাপত্তা নেই। খুব বেশি কড়া হলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Amit Shah: বনগাঁর মঞ্চ থেকে মমতা ও তৃণমূলকে নিশানা শাহের, ফের বাংলায় বদলের ডাক
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছি‌লেন নির্যাতিতারপ মা বাবা, একবার দেখা করতে চেয়েছিলেদন, সেটা করতে পারলেন না উনি । মমতাকে খুশি করতেই অমিত শাহ আরজি করের নির্যাতিতার বাবা মা-র সঙ্গে দেখা করলেন না। আরজি কর নিয়ে বিজেপি এবং তৃণমূলের অবস্থান যে এক সেটা স্পষ্ট হয়ে গেল।'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে তাঁর কিছু বলার নেই বলেই উল্লেখ করেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ইস্যুতে বিজেপি তথা অমিত শাহকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+