মহাপঞ্চমীর সন্ধেয় কলকাতায় চলল 'গুলি', উৎসবের কলকাতায় শুরু পুলিশের তদন্ত
পঞ্চমীর সন্ধেয় কলকাতায় (kolkata) চলল গুলি (firing)। রেডরোডে মহমেডান ক্লাবের কাছে বাস্কেট বল প্রশিক্ষণ কেন্দ্রে এই গুলি চলে বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরেই এলাকায় যায় ময়দান থানার পুলিশ। অভিযোগ দায়েরের পাশাপাশি ঘ
পঞ্চমীর সন্ধেয় কলকাতায় (kolkata) চলল গুলি (firing)। রেডরোডে মহমেডান ক্লাবের কাছে বাস্কেট বল প্রশিক্ষণ কেন্দ্রে এই গুলি চলে বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরেই এলাকায় যায় ময়দান থানার পুলিশ। অভিযোগ দায়েরের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলি চালনার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রেড রোডের ধারে বাস্কেটবল প্রশিক্ষণ কেন্দ্রে সেই সময় কোচিং-এ ব্যস্ত ছিলেন কোচ মহঃ সাজিদ। সেই সময় বাইকে করে দুজন আসে এবং প্রশিক্ষণের কথা বলে। কোচ সাজিদ দাবি করেছেন, কথা বলার সময়ই ওই দুজনের একজন গুলি চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কসার্কাসের বাসিন্দা সাজিদ ফ্রিড অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেন।
কেন অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি গুলি চালাবে তা নিয়ে কোচ সাজিদকে প্রশ্ন করেন ময়দান থানার আধিকারিকরা। পাশাপাশি পুলিশের তরফে থেকে কারণ জানার চেষ্টা চলছে। এর পিছনে পুরনো কোনও শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থল থেকে গুলি চালানোর কোনও প্রমাণ পায়নি অর্থাৎ গুলি চালানোর পারিপার্শিক কোনও প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি অভিযুক্তদেরও খুঁজে পাওয়া যায়নি এখনও। তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বাস্কেটবল কোচ কেন এমন অভিযোগ করলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রেডরোডে সবসময়ই নজরদারির মধ্যেই থাকে। সেখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এসবকিছু দেখার পরেই আসল ঘটনা সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।












Click it and Unblock the Notifications