AIIMS RDA Letter to Mamata: ডাক্তারদের দাবি মেটাতে চাপ, সময় বেঁধে দিয়ে মমতাকে চিঠি পাঠাল দিল্লি এইমস
AIIMS RDA Letter to Mamata: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে এবার সাঁড়াশি চাপে রাজ্য। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের (Junior Doctors Hunger Strike) নবম দিনে দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) পাঠানো হল চিঠি। ডাক্তারদের দাবি পূরণে মুখ্যমন্ত্রীকে সময় বেঁধে দিয়ে চিঠি লিখলেন দিল্লি এইমসের (Delhi AIIMS) আবাসিক চিকিৎসকদের।
আমরণ অনশনে একের পর এক জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থার (Junior Doctors Health) অবনতি। ঘটনায় উদ্বেগ প্রকাশ দিল্লি এইমসের। মমতাকে দেওয়া চিঠিতে অবিলম্বে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া পূরণের নির্দেশ। ১৪ অক্টোবর সোমবারের মধ্যে দাবিদাওয়া পূরণ না হলে এবার জুনিয়র চিকিৎসকদের সমর্থনে বড় পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তাররা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (WBJDF) তরফে ন্যায্য় দাবি রাখা হয়েছে বলে চিঠিতে জানায় দিল্লি এইমস। এক চিকিৎসক জানান, "জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে রয়েছি আমরা। আরজি করের নির্যাতিতার বিচারের দাবি ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবি যথাযথ।"
তাঁরা আরও জানান, "অনশনরতদের শারীরিক অবস্থার অবনতি রীতিমতো উদ্বেগজনক। অনশনরত জুনিয়র চিকিৎসকদের কোনও ক্ষতি হলে তারা ছেড়ে কথা বলবেন না বলেও চিঠিতে স্পষ্ট জানান দিল্লি এইমসের রেসিডেন্ট চিকিৎসকরা।"
এদিকে অনিকেত, অলোকের পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। শনিবার রাতে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় অনুষ্টুপের। কলকাতা মেডিক্যালে সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। অনিকেত মাহাত শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে খবর।
গত শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবি এবং কর্মস্থলে সুরক্ষা সহ দশ দফা দাবিতে তাদের এই অনশন। ধর্মতলায় বর্তমানে অনশন করছেন ৭ জুনিয়র চিকিৎসক। অপরদিকে তাদের সমর্থনে উত্তরবঙ্গে অনশন চালিয়ে যাচ্ছেন আরও এক জুনিয়র চিকিৎসক। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলেও দাঁতে দাঁত চিপে হার না মানা লড়াইয়ে সামিল তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications