দম্পতিকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ! ৮ দিন পর গ্রেফতার অভিযুক্ত অটোচালক
প্রিন্স আনোয়ার শাহ রোডে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত অটোচালককে। ১৮ মার্চ সন্ধেয় ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
প্রিন্স আনোয়ার শাহ রোডে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত অটোচালককে। ১৮ মার্চ সন্ধেয় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। লেক থানায় অভিযোগ দায়ের করেছিলেন দম্পতি। সোমবার রাতে দেশপ্রাণ শাসমল রোড এলাকায় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালককে। ধৃত অটোচালকের নাম শেখ আফজার ওরফে মনোজ।

কাটা রুট, ভাড়া নিয়ে সমস্যা, খুচরো নিয়ে সমস্যা, কলকাতার অটোরুটগুলোতে এই ধরনের সমস্যা লেগেই রয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে অটোচালকদের হুমকি। ঘটনাটি ১৮ মার্চ সোমবার সন্ধে সাড়ে ছটা নাগাদ। সূত্রের খবর অনুযায়ী, এক দম্পতি সন্তানদের নিয়ে আনোয়ার শাহ রোডের একটি মলে গিয়েছিলেন। ফেরার সময় বেজায় বিপত্তি। তারা দেখতে পান একের পর অটো তারাতলা লেখা রয়েছে। কিন্তু কেউই যেতে রাজি নয়। এই সময় অটোগুলির নম্বর প্লেটের ছবি তুলতে যান ওই দম্পত্তি। তখনই তাদের ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। এলাকায় থাকা ৩০ থেকে ৩৫ জন অটোচালক ওই দম্পতির ওপর হামলা চালায় বলে অভিযোগ। একইসঙ্গে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
ভুক্তভোগী মহিলা তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, সন্ধে সাড়ে ছটার সময়কার এমন ঘটনা তারা ভাবতেই পারছেন না। তিনি জানিয়েছিলেন, প্রথম অটোটি ভদ্রভাবে বলে যাবে না। পরের অটোগুলি নানা ধরনের বক্তব্য রাখতে থাকে বলে অভিযোগ করেন ওই মহিলা। সেই সময় অটোর নম্বর প্লেটের ছবি তুলতে গেলেই অস্রাব্যভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। তাই নিয়ে শুরু হয় বচসা। এমন কী এলাকায় এক সার্জেন্ট থাকলেও তিনি ( সার্জেন্ট) বলেন, তিনি এই এলাকার ডিউটির জন্য নন। ওই মহিলা বলেছিলেন, যদি অফিস টাইমে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে, তাহলে রাত বাড়তে তো কলকাতার রাস্তায় যা খুশি হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications