'রাত দখলে'র পরে এবার 'মাঠ দখলে'র আশঙ্কা, ডার্বি বাতিলের পরে এবার সল্টলেকে জারি নিষেধাজ্ঞা

শনিবারই সল্টলেক স্টেডিয়ামে রবিবারের ডার্বি বাতিল করে দেওয়া হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর পুলিশ। সকাল থেকেই স্টেডিয়ামকে ঘিরে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন বিধাননগর পুলিশের তরফে করা সাংবাদিক সম্মেলনে ম্যাচ হলে সেখানে নিরাপত্তার অভাবের কথা স্পষ্টই মেনে নেওয়া হয়েছে। তারা বলেছে, ৬৩ হাজার দর্শকের মধ্যে অনেকেই সাধারণ দর্শক খেলা দেখতে যেতেন। তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, যে কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।

rg kar slatlake

এদিন বিধাননগর পুলিশের তরফে করা সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদে তাদের কোনও আপত্তি নেই। তবে সল্টলেক স্টেডিয়ামের আশপাশের এলাকায় তা করা যাবে না। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে বলা হয়েছে, এলাকায় ১৬৩ ধারা ( ভারতীয় ন্যায় সংহিতা, যা আগেকার ১৪৪ ধারার সমান) জারি করা হয়েছে। তাই সেখানে যেন কেউ জমায়েত না করেন কিংবা জমায়েতের জন্য না আসেন।

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে দাবি করা হয়েছে, তা বেশ কিছু তথ্য পেয়েছেন, যা এখনও প্রকাশ করা যাচ্ছে না, সেখানে মিছিল থেকে হাঙ্গামা তৈরির পরিকল্পনার অভিযোগ করা হয়েছে। এব্যাপারে বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানানো হয়েছে বিধাননগর পুলিশের তরফে।

এব্যাপারে বিধাননগর পুলিশের তরফে অডিও ক্লিপ শোনানো হয় এবং বেশ কয়েকজনকে ফোনে বিক্ষোভ দেখাতে না যেতে বলা হয়। তবে সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছে যাওয়া অনেকেই জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক প্রতিবাদ করছেন না, তাহলে কেন এই নিষেধাজ্ঞা?

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, শনিবার আরজি কর হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয় আগামী ২৪ অগাস্ট পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+