বাড়ি ছাড়ার পরই বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্কে চিড়, বিতস্তা মৃত্যু রহস্য আরও ঘণীভূত!

খুন নাকি নিছক আত্মহত্যা? টলিউড অভিনেত্রী বিতস্তা সাহার মৃত্যু রহস্য ক্রমশই জটিল হচ্ছে। পুলিশ এখনও নিশ্চিত নয় প্রেমের করুণ পরিণতিতেই এই মৃত্যু কি না?

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : খুন নাকি নিছক আত্মহত্যা? টলিউড অভিনেত্রী বিতস্তা সাহার মৃত্যু রহস্য ক্রমশই জটিল হচ্ছে। পুলিশ এখনও নিশ্চিত নয় প্রেমের করুণ পরিণতিতেই এই মৃত্যু কি না? বিতস্তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনা দেওয়া অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। গড়ফা থানার পুলিশ এই রহস্য মৃত্যু তদন্ত নেমে মনে করছে, কারও প্ররোচনাতেই টলিউড অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নেন।[বাইপাসের ধারে ফ্ল্যাটে টলি অভিনেত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ]

পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি এক আয়কর আধিকারিকের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিতস্তা। ওই আয়কর আধিকারিক বিবাহিত। আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই বিতস্তার বাড়িতে ঝামেলার সূত্রপাত। তীব্র অশান্তির জেরেই বাড়ি ছেড়ে অভিষিক্তা আবাসনে বাড়ি ভাড়ি নিয়েছিলেন তিনি। তবে কি বাড়ি ছেড়ে চলে আসার পরই প্রেমিককে নিয়ে মোহভঙ্গ হয় বিতস্তার? তারই জেরেই কি মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেওয়া?[(ছবি) অভিনেতা-অভিনেত্রীদের চমকে দেওয়া মৃত্যুর খবর]

বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্কে চিড়েই বিতস্তার মৃত্যু!

নাকি বিবাহিত প্রেমিককের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা করতে বাধ্য হন বিতস্তা। বাড়ি ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ, আর প্রেমিকের স্বরূপ প্রকাশ পেয়ে যান বিতস্তা। এই দুই টানাপোড়েনের মাঝে পড়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া। কিন্তু যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে সে বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে গিয়েছিল, সেই মহিলা কি এত সহজে জীবন শেষ করে দিতে পারে? এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ নেই তো? তাঁকে খুন করা হয়নি তো? এখন তা অজানাই।[আত্মহত্যা করলেন ক্রাইম পেট্রোল অভিনেতা কমলেশ পাণ্ডে!]

রুপোলি পর্দার জগতে পা দেওয়ার পরই লাইফস্টাইল বদলে গিয়েছিল বিতস্তার। তারপরই প্রণয়ের সম্পর্কে তাঁর জড়িয়ে পড়া। কিন্তু সেই রাস্তা যে কণ্টকমুক্ত ছিল না, তা বুঝতে পেরে যান বিতস্তা। তাই নিজের ফেসবুক প্রোফাইলে একের পর এক অদ্ভুত পোস্ট করতে থাকেন তিনি। এই পোস্ট দেখে ঘনিষ্ঠরা আন্দাজ করতে পারেননিন কী ঘটতে চলেছে। তারপরই আবাসন থেকে উদ্ধার টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ।[(ছবি) কী কারণে আত্মহত্যা করলেন 'বালিকা বধূ' প্রত্যুষা?]

তদন্তকারীরা মনে করছেন, যাঁর জন্য নিজের ঘর ছাড়লেন, তাঁর স্বরূপ প্রকাশ হয়ে পড়েছিল বিতস্তার কাছে। ওই আয়কর আধিকারিকের স্ত্রী জানতে পেরে যান স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। অশান্তির বাতাবরণ তৈরি হয় বিতস্তার বিবাহিত প্রেমিকের বাড়িতেও। পিছু হটতে শুরু করে প্রেমিক। অবসাদ গ্রাস করে বিতস্তাকে। শেষমেশ ঘটে যায় এই করুণ পরিণতি।[(ছবি) অকালে প্রাণ হারিয়েছেন যে জনপ্রিয় অভিনেত্রীরা]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+