মনুষ্যত্ব খুইয়ে কিছু করব না! অপসারিত হওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বিস্ফোরক বুদ্ধদেব সাউ
নিজেকে মুক্ত বলে মনে হচ্ছে, মনুষ্যত্ব খুইয়ে কিছু করব না। অপসারিত হওয়ার পরে এমনটাই মন্তব্য করলেন যাদবপুরের অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। শনিবার তাঁকে অপসারণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কার্যত তাঁর নিয়োগ কর্তা রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত প্রতিবছরের ২৪ ডিসেম্বর যাদবপুরে সমাবর্তন হয়। এবারও সেই আয়োজন শুরু করেছিলেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। কিন্তু মামলার কারণ দেখিয়ে সমাবর্তন স্থগিত রাখতে বলে রাজভবন। রাজ্যপালের বিরুদ্ধে গিয়ে অস্থায়ী উপচার্য জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি সমাবর্তন করার জন্য মত দিয়েছে। সেই মতোই যে সমাবর্তন হবে, তা রাজভবনকে জানিয়েছিলেন বুদ্ধদেব সাউ।

শনিবার রাজ্যপাল তাঁকে অপসারণ করেন। এরপর বুদ্ধদেব সাউ বলেন, রিলিফ লাগছে। আড়াই হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি লড়াই করছেন বলেও জানান। পড়ুয়াদের কেন ডিগ্রি দেওয়া হবে না, সেই প্রশ্নও করেন তিনি।। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, তিনি কোনও অপরাধ করেছেন বলে মনে করছেন না। তিনি তো মনুষ্যত্ব খুইয়ে কিছু করবেন না।
তাঁকে যে সরিয়ে দেওয়া হতে পারে, তা কি মনে করেছিলেন। এই প্রশ্নের উত্তরে বুদ্ধদেব সাউ বলেন, হতে পারে, এরকম অনেক কিছুই ভেবেছিলেন। তিনি তো আইন মেনে কাজ করবেন। সরিয়ে দেওয়ার ভয়ে তো আইন অমান্য করবেন না। তিনি কোনও অন্যায় করেননি, এর ব্যাখ্যা তিনি দিতে পারবেন বলেও জানান। ়
পাশাপাশি তিনি বলেন, অনেকদিন ধরেই সমাবর্তনের জন্য প্রস্তুতি চলছে। তিনি প্রশ্ন করেন, উনি কবে বারণ করেছেন। তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করারন। তদন্ত চাই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সিবিআই তদন্ত হোক, কে দুর্নীতি করেছে দেখুন।
রাজভবন সূত্রে খবর, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন রাজ্যপাল। সেই কারণেই তিনি সমাবর্তন নিয়ে বৈঠকের অনুমতি দেননি। প্রথম বর্ষের ছাত্রেক অস্বাভাবিক মৃত্যুর পরে রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি। কোনও অভিযুক্তের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই রাজ্যপাল সমাবর্তন নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি বলে রাজভবন সূত্রে খবর।
রাজ্যপালের অনুমতি ছাড়াই সমাবর্তনের আয়োজন করে হয়েছিল। যে কারণে এই ব্যবস্থা। এবার কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।












Click it and Unblock the Notifications