নবান্নে 'নজিরবিহীন' প্রশাসনিক বৈঠক! পঞ্চায়েত ভোটের মধ্যেই কাজের পর্যালোচনা
মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির থাকবেন সচিবরা। সূত্রের খবর, আগে দফতরের মন্ত্রীদের বৈঠকে হাজির থাকার কথা জানানো হলেও, এদিনের বৈঠকে কোনও মন্ত্রী থাকছেন না।
মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির থাকবেন সচিবরা। সূত্রের খবর, আগে দফতরের মন্ত্রীদের বৈঠকে হাজির থাকার কথা জানানো হলেও, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ততার জন্য মন্ত্রীদের বৈঠকে থাকতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দিক থেকে এই বৈঠক নজির বিহীন বলেও মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।

পঞ্চায়েত ভোটের কারণে বাধা প্রাপ্ত হচ্ছে উন্নয়ন। একথা বার বার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। এবার সেই কাজেই গতি আনার প্রক্রিয়া। কোনও কাজ ফেলে রাখা যাবে না বলে এর আগে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই দিক থেকে এদিন বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের কাজ কতটা হচ্ছে, মানুষের কাছে পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications