Adhir Chowdhury: খুন হতে পারেন কুণাল, তৃণমূল নেতাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অধীরের

কুণাল ঘোষ যেকোনও মুহূর্তে খুন হতে পারেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যেখাবে কুণাল ঘোষ শাসক দলের একের পর এক কীর্তি ফাঁস করে দিচ্ছে তা পছন্দ হচ্ছে না মুখ্যমন্ত্রীর। কাজেই তার কোপ পড়তে পারে কুণালের উপর।

পদ যাওয়ার পর থেকেই কুণাল ঘোষ একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। কুণাল ঘোষ দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে যাঁরা জড়িত তাঁরা এখনও মন্ত্রিসভায় রয়ে গিয়েছেন। উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল। কলকাতা উত্তরের সাংসদ হয়েও কখনও তাঁকে দেখা যায় না।

Adhir Chowdhury

উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। অরাজনৈতিক মঞ্চ হলেও সেখানে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসাই করেছিলেন। সেটাকেই অনেকে ভাল চোখে নেয়নি বলে মনে করা হচ্ছে। সুদীপের সঙ্গে কুণালের তিক্ততা নতুন নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন কুণাল। তাপস রায়ের দলত্যাগের নেপথ্যেও সেই সুদীপই রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাপস রায় নিজেও একাধিকবার সুদীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

যদিও তাপস রায়কে নিয়ে তাঁর মন্তব্য একেবারেই ব্যক্তিগত বলে দাবি করেছিলেন কুণাল। এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। সেই মন্তব্যের পরেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। তাঁকে সরিয়ে দেওয়া হয় দলেরক রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে। তারপরে তাঁকে সরিয়ে দেওয়া হয় তারকা প্রচারকদের তালিকা থেকেও। যদিও তিনি নিজেকে দলের সৈনিক বলেই দাবি করেছেন।

তবে পদ থেকে সরে যাওয়ার পর নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন যাঁরা দুর্নীতি করেছে তাঁরা এখনও মন্ত্রিসভায় রয়েছে। কুণাল ঘোষ যে সব মন্তব্য করছেন তাতে ঝাঁঝ বাড়ছে তৃণমূল কংগ্রেসে। তাঁকে খুন করাও হতে পারে আবার কদিন জেলে ভরেও রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

এদিকে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন ব্রাত্য বসু এবং শান্তনু। তাঁরা বলেছেন কুণাল ঘোষ যেভাবে দলের হয়ে কথা বলেন সেটা খুব কম লোকেই পারে। তাই দলের এই বিষয়টি ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তাঁরা। এই নিয়ে কুণাল ঘোষ অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কেন করা হল তা তিনি বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন। তিনি পদে না থাকলেও দলের হয়ে পথে রয়েছেন বলে মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+