মহাষ্টমীতে স্বাস্থ্যের উন্নতি, অনেকটাই স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
মহাষ্টমীতে স্বাস্থ্যের উন্নতি, অনেকটাই স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা মুক্ত হওয়ার পর থেকে স্নায়ুর সমস্যা বেড়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে পুজোর মধ্যে একটু ভাল খবর শোনালেন চিকিৎসকরা। এখন অনেকটাই স্থিতিশীল রয়েছেন অভিনেতা। স্নায়ুর সমস্যার চিকিৎসা চলছে অভিনেতার। তবে মোটের উপর স্থিতিশীল রয়েছেন তিনি। স্নায়ুর সমস্যার চিকিৎসায় বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলভিউ হাসপাতােল প্রথমের দিকে আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিলেন তিনি। প্রায় ভেন্টিলেশনে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অভিনেতা। করোনা সংক্রমণও কেটে গিয়েছে তাঁর।
তবে স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে অভিনেতার। মুম্বই থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অমিতাভ বচ্চন। অভিনেতার স্বাস্থ্য কেমন রয়েছেন তা নিয়ে খোঁজ নেন বলিউড শাহেনশা। কয়েক মাস আগে অমিতাভ নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনিও করোনা ভাইরাস কাটিয়ে উঠে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন।












Click it and Unblock the Notifications