ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন পর্দার 'একেন বাবু'! কেমন আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী?

বড়সড় দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে 'একেন বাবু'-র গাড়িকে পিছনে একটি বাস ধাক্কা মারে। তারপরেই ঘটে দুর্ঘটনা। গাড়ির কাঁচও ভেঙেছে। বর্তমানে কেমন আছেন তিনি?

আজ সকালেই পর্দার 'একেন বাবু'-র দুর্ঘটনার কথা শোনার পর থেকেই মন খারাপ হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের। সূত্র অনুসারে জানা গিয়েছে যে, চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেতা। আর ঠিক সেই সময়েই রাস্তায় তাঁর গাড়ির পেছনে একটি ভলবো বাস ধাক্কা মারে। বাসের ধাক্কায় তাঁর গাড়ির কাঁচও ভেঙে যায়।

তারপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ভিড় জমান এবং গাড়ি থেকে অভিনেতাকে বের করে আনা হয়। তবে তিনি এবং গাড়ির ড্রাইভার দুজনেই সুস্থ আছেন। তাঁর গাড়ির সামনের দিকটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে প্রথম টালিগঞ্জ থানা এবং তারপর চারু মার্কেট থানায় খবর দেওয়া হয়। অভিনেতা নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।

এই দুর্ঘটনায় অভিনেতা এবং গাড়ির ড্রাইভারের কোনও ক্ষতি না হলেও গাড়ির অনেক ক্ষতি হয়েছে। সেই গাড়ি এখন রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই। তাই পুলিশের গাড়িতে করে তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+