Kolkata Accident: মিলেনিয়াম পার্কে মর্মান্তিক দুর্ঘটনা, ভয়ঙ্কর ভাবে তলিয়ে গেলেন এক প্রৌঢ়া
Kolkata Accident: রবিবার ভাইফোঁটার দিন স্বামী, মেয়ে ও জামাইকে নিয়ে মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়েছিলেন হাওড়ার সাঁতরাগাছির এক প্রৌঢ়া। কিন্তু বেড়িয়ে আর বাড়ি ফেরা হলো না। মিলেনিয়াম পার্ক দেখার পর ফেয়ারলি ঘাট থেকে হাওড়া ফেরিঘাটে আসছিলেন লঞ্চে চেপে।
সন্ধ্যা ছটা নাগাদ লঞ্চ থেকে জেটিতে নামতে গিয়ে লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁকা অংশে পড়ে গিয়ে তিনি গঙ্গায় তলিয়ে যান। এরপরেই লঞ্চ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গিয়েছে এখনও পর্যন্ত তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি (Kolkata Accident) ।

ওই প্রৌঢ়ার নাম শেফালি কর (৫৫)। চোখের সামনে দুর্ঘটনা ঘটায় কার্যত ভেঙে পড়েন ওই পরিবার। ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং রিভার ট্রাফিক পুলিশ পৌঁছে তল্লাশি শুরু করেছে (Kolkata Accident) ।
জানা যাচ্ছে ওই মহিলার আত্মীয় পরিজন লঞ্চ ঘাটে পৌঁছেছেন। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানান, নিরাপত্তার দায়িত্বে থাকে জলসাথী কর্মীরা থাকেন। তারা ওই সময় কি করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications