Sonali Guha: 'বিদেশে টাকা পাচার করতে যায় অভিষেক'! বিস্ফোরক সোনালী গুহ
Sonali Guha: বিদেশে টাকা পাচার করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর তা আমি জানি। বিস্ফোরক মন্তব্য করলেন সোনালী গুহ। দীর্ঘদিন পর ফের একবার রাজনীতির ময়দানে ফিরেছেন তিনি। তবে তৃণমূল নয়, বিজেপির হয়েই ঝান্ডা ধরেছেন সোনালী গুহ।
একেবারে পুরোদমে বিজেপির হয়ে রাজনৈতিক ময়দানে নেমেই ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি প্রাক্তন ডেপুটি স্পিকারের ( Abhishek Banerjee) । এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিয়েও চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।

আজ বুধবার সকালেই কলকাতা ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উড়ে গিয়েছেন দুবাইতে। শোনা যাচ্ছে, সম্ভবত দুবাই হয়ে আমেরিকা যাওয়ার কথা রয়েছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। ইডি-র তরফে সবুজ সঙ্কেত না পাওয়ায় অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, বিদেশ যাত্রা অধিকারের মধ্যে পড়ে। আর এর মধ্যেই কলকাতা ছেড়েছেন অভিষেক। আর তাঁর দুবাই যাত্রা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
আর এর মধ্যেই বিস্ফোরক দাবি সোনালি গুহের। ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যান টাকা পাচার করতে। আর তা আমি জানি। হিউজ টাকা। ওকে ধরা খুবই কঠিন বলেও দাবি প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধার।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলেই মনে করেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লিডার বলে মনে করি। কিন্তু অভিষেক কোনও কলেজ কিংবা ছাত্র রাজনীতিই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপ বলে এত বড় সুযোগ পেয়ে গেলেন বলে দাবি সোনালি গুহের।
দেখুন সেই সাক্ষাৎকারটি-
যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোনালি গুহের এহেন বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications