কথায় কথায় মিথ্যা কথা! শুভেন্দু অধিকারীকে তীব্র হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের নব জোয়ার কর্মসূচি কর্মসূচির ঘোষণার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, প্রতিবারই টুইট করে বলেন বোমা ফাটাবেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ফাঁকা বেলুন বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বলেন, ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে হাজার গিনে হাজার জনসভায় এক হাজার অভিযোগ করেছেন। কিন্তু তার একটাও প্রমাণ করতে পারেননি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর নাম নি.য়ে কিছু বললে ভাববাচ্যে কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন খালি বাজার গরম করা চেষ্টা। শুভেন্দু অধিকারীর তারিখ রাজনীতিকেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে প্রচারে থাকার চেষ্টা করেন বলেও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁর কাজই হচ্ছে অভিযোগ করা আর মিথ্যা কথা বলা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে করা সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তাঁকে (মমতা) প্রাক্তন করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেবেন।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নিশানা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উনি বলছেন, মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবেন। আর মুখ্যমন্ত্রী বলেছেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন। তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, প্রমাণ করুন, এতবড় সুযোগ আর পাবেন না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ল্যাজে গোবরে করবেন, কোনও বেঞ্চ বাঁচাতে পারবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক চেয়ারে বসে কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এর উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলছেন। কিন্তু যিনি মুখ্যমন্ত্রীকে খালা, ফুফু, বেগম বলেন, তিনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলেন কী করে।

এদিনের সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নব জোয়ার কর্মসূচি কর্মসূচির বিস্তারিত জানিয়ে বলেন, ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচি চলবে ২৪ জুন পর্যন্ত। কোচবিহারের দিনহাটায় শুরু হয়ে তা চলবে সাগর পর্যন্ত। তিনি এই দুমাস সময়ের পুরো সময়টাই থাকবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications