Abhishek Banerjee: 'আত্মতুষ্টির কোনও জায়গা নেই', ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা অভিষেকের
২১ জুলাইয়ের মঞ্চ থেকে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড দলীয় কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আত্ম তুষ্টির কোনও জায়গা নেই দলে। সকলকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
দলীয় কর্মীদের রীতিমতো হুঁশিয়ার করে বলেছেন, যেসব পুর এলাকায় এবং পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে এবং ভাল ফল করতে পারেননি তাঁদের উপর নজর রাখছে দল। সেরকম হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকম গাফিলতি আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

পুর নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদার ঘণিষ্ঠ নেতাকে টিকিট দেওয়া হবে না। যিনি কাজ করেছেন সেখানেই দল বিবেচনা করে টিকিট দেবে। কাজের নিরিখে টিকিট দেওয়া হবে দাদা ঘনিষ্ঠদের নয়। কাজেই দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামীর লড়াই যেন আরও বড় হয় সেই টার্গেট নিয়ে এগোতে হবে। যাঁরা বলেছিলেন আবকি বার ৪০০ পার আজ তাঁদেরই বাড়ি পাঠিয়ে দিয়েছে বাংলার মানুষ। এই জয়ের ধারা বজায় রাখতে হলে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আগামী দিনে আরকও বেশি করে মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে। নিজেদের কথা ভাবলে চলবে না বলে কড়া বার্তা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভা থেকে আবাস যোজনা নিয়ে বার্তা দিয়েছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার তালিকায় থাকা সকলে টাকা পেয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে না পেরে বাংলার মানুষকে বঞ্চিত করছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications