দিল্লি সহ একাধিক রাজ্যে কীভাবে জয় বিজেপির? বড় তথ্য ফাঁস করলেন অভিষেক! দিলেন বড় নির্দেশও

Abhishek Banerjee: 'ভুয়ো ভোটা'র ইস্যুতে ময়দানে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচদিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথমদিকেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল বাংলা। ইতিমধ্যে এই বিষয়ে শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই আজ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক।

যেখানে তৃণমূলের বিধায়ক, সাংসদ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত বৈঠক আছেন। তেমনই রাজ্যজুড়ে প্রায় চার হাজারেরও বেশি কর্মীও অনলাইনের মাধ্যমে এই বৈঠকে যুক্ত আছেন বলে জানা যাচ্ছে। এদিন বৈঠকের শুরুতে ভুয়ো ভোটার ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee) ।

Abhishek Banerjee

বলেন, গুজরাতের ভোটারের নাম বাংলায় ভোটার তালিকায়। এটা বিজেপির চক্রান্ত। এই ভাবে দিল্লি সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটগুলিতে ভোটার তালিকায় কারচুপি করেই বিজেপি জিতেছে বলেও এদিন তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলে একেবারে গ্রামস্তর থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উপরে জোর দেন। আর এই কাজের জন্য নির্দিষ্ট করে কিছু কর্মীকে নিয়ে কমিটি গঠনের কথাও এদিন বলেন অভিষেক।

তিনি স্পষ্ট জানিয়ে দেন জেলা এবং ব্লক কমিটি গঠন করতে হবে। প্রথম ধাপে আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২০ মার্চের মধ্যে জেলা কমিটি এবং ব্লক কমিটি আগামী ২১ থেকে ২৭ তারিখের মধ্যে তৈরি করতে হবে বলে নির্দেশ। কবে থেকে এই কমিটি কাজ করবে তাও এদিন নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে 'সুপারভাইজার' নামে একটি পোস্টও গঠনের কথা বলা হয়েছে।

তবে ভোটার তালিকা সংশোধন সহ একাধিক এই সংক্রান্ত কাজের জন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আর সেই কাজটা আইপ্যাক করবে বলেঅ এদিন ভার্চুয়াল বইঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, কমিটির সদস্যদের বাংলার সমস্ত ভোটারের বাড়ি বাড়ি পৌঁছতে হবে। বিশেষ করে যে সমস্ত ভোটার রাজ্যের বাইরে থাকে তাদের টার্গেট করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ফলে সেই সমস্ত ভোটারদের কাছে কর্মীদের পৌঁছে যাওয়ারও কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারের এপিক নম্বরের সঙ্গে অন্য কারোর এপিক নম্বর এক কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশ। বলে রাখা প্রয়োজন, এদিন দীর্ঘ বৈঠকর বেশিরভাগটাই ভুতুড়ে ভোটার নিয়ে এদিন কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+