ফারাক্কায় জোর করে জমি দখলের অভিযোগ আদানির বিরুদ্ধে! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ৩৫ চাষি
তাজপুরে আদানির বন্দর বাস্তবের মুখ দেখবে তো। আর এই আশঙ্কার মধ্যেই নয়া মোড়। ফারাক্কায় নাকি আদানি জমি দখল করে রেখেছে। আর তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলার কৃষকদের।
দেশজুড়ে আদানি বিতর্ক! আর সেই বিতর্কের আঁচ এবার কলকাতা হাইকোর্টে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ফারাক্কায় দিনের পর দিন জমি দখলের অভিযোগ। বিদ্যুৎ প্রকল্পের কাজের জন্যে ওই জমি নেয় আদানি গোষ্ঠী। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও কোনও প্রকল্প গড়ে তোলেনি আদানি। আর এই বিতর্কের মধ্যেই একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতির এসলাসে। আর তা দ্রুত শুনানির জন্যে আবেদন করা হয়। যদিও শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, এত বছর কেন আবেদন করা হয়নি? এমনকি কত দিন ধরে এই প্রকল্পের কাজ চলছে তাও মামলাকারীদের কাছ থেকে জানতে চান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সব শুনে আদালত জরুরি আবেদনের আবেদন খারিজ করে স্পষ্ট বার্তায় জানায়, সাতদিনে নতুন করে সমস্যা হবে না। শুধু তাই নয়, এই মামলাতে সবপক্ষকে যুক্ত করতে হবে। মূলত বাংলাদেশে আদানিদের বিদ্যুৎ প্রকল্পের জন্যে ফারাক্কায় জমি নেয় আদানি গোষ্ঠী। আর তাতে যুক্ত সবপক্ষকেই যুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেদিন মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশে বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে আদানি গোষ্ঠী। আর সেই মতো ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ হাইটেনশন লাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ আদানির।
আর তা ফারাক্কার উপর দিয়ে নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত। আর সেই কারণেই জমি নেওয়া বলে জানা যাচ্ছে। আর সেই জমি অধিগ্রহণ ঘিরেই বিতর্ক। জোর করে ওই জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ ৩৫ জন চাষীর। আর এরপরেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। ৩৫ জন চাষীর পাশাপাশি এই মামলায় যুক্ত হয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
তবে এদিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল বলেন, ক্যাগ রিপোর্টের উপর ভিত্তি করে মামলা। যেখানে কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ। শুধু তাই নয়, গত বছর ওই রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে। ফলে তার উপর ভিত্তি করে এই মামলা শুনলে সঠিক বিচার নিয়ে প্রশ্ন তোলেন এজি। সবটা শুনে আদালত রাজ্যকে গোটা বিষয়টি লিখিত ভাবে জানানোর কথা বলেন।
গোটা দেশজুড়ে আদানি ইস্যুতে তীব্র বিতর্ক চলছে। আর এরমধ্যেই তাজপুরে আদানিদের বিনিয়োগ নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর এর মধ্যেই এই মামলা নয়া মোড়।












Click it and Unblock the Notifications