আরও ৩০ কোটি টাকার খোঁজ! গেমিং-অ্যাপ প্রতারণায় শহর জুড়ে তল্লাশি
ই--নাগেটস অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। একেবারে বিদেশে বসে দিনের পর দিন প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকাল থেকে একের পর এক জায়গাতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি আলাদা ভাবে বেশ
ই--নাগেটস অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। একেবারে বিদেশে বসে দিনের পর দিন প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকাল থেকে একের পর এক জায়গাতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি আলাদা ভাবে বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা।
দীর্ঘ তল্লাশিতে প্রায় ১৪ কোটি টাকার বিটকয়েন পেয়েছে ইডির আধিকারিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক জায়গাতে তল্লাশি শুরু করেছে পুলিশ আধিকারিকরা। পার্ক স্ট্রিট, নাগেরবাজার সহ একাধিক জায়গাতে এই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি কলকাতা পুলিশের আধিকারিকরা এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতারও করেছে। যার মধ্যে একজন মহিলাও আছে বলে জানা যাচ্ছে। ওই মহিলার নাম সোমা নস্কর বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তাঁকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। এমনকি সোনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কয়েকদিন আগে ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে বলেও জানতে পারেন তদন্তকারীরা। বিশাল এই টাকার উৎস কি সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

দুবাইতে গা ঢাকা দিয়েছে?
অন্যদিকে সল্টলেকে একটি অফিসে তল্লাশি চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। বিদেশ থেকে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে ওটিপি জেনারেট করে গোটা প্রতারণা করা হত বলে মনে করছেন তদন্তকারীরা আধিকারিকরা। কলকাতার পাশাপাশি দুবাই মালেশিয়া- সহ একাধিক দেশ থেকেই প্রতারণা করা হত বলেও মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় আরও এক যুবকের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ। এমনকি ইডির আধিকারিকরাও ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। ওই যুবক দুবাইতে গা ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

তিন হাজারের বেশি ডেবিট
অন্যদিকে বুধবার দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা। এমনকি ১ হাজার ৯৫২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি তিন হাজারের বেশি ডেবিট কার্ডও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিই এখন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকি ৪৭৩টি ব্যাঙ্কিং কিটও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আজ বৃহস্পতিবার একাধিক আমির খানের অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী। গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণাতে ইতিমধ্যে আমির খানকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। দফায় দফায় জেরা করে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তিথ্য পেয়েছেন আধিকারিকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications