21 july Shahid Diwas: সবাই কর্মী! সমাবেশের আগে বড় বার্তা মমতার! দিনভর অভিষেককে খুঁজলেন কর্মীরা
21 july Shahid Diwas: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! রাত পোহালেই ২১শে জুলাইয়ের হাই ভোল্টেজ সভা। লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল জয় তৃণমূলের। এমনকি চারটি উপ নির্বাচনেও সবুজ ঝড়। কার্যত চাঙ্গা তৃণমূল শিবির। এই অবস্থায় ২১ শে জুলাই পালন করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি। আর তা খতিয়ে দেখে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
রীতি মেনে শনিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছন তিনি (Mamata Banerjee)। খতিয়ে দেখেন যাবতীয় প্রস্তুতি (21 july Shahid Diwas) । শুধু তাই নয়, একজোট হয়ে চলার বার্তাও দিলেন তৃণমূল সুপ্রিমো। বিপুল ভোটে একের পর এক লোকসভা আসন জিতলেও গোষ্ঠী কোন্দল বড় কাঁটা শাসকদলে। সম্প্রতি দলের মধ্যে নবীন-প্রবীণ দন্দ ব্যাপক আকার নেয়।

এই অবস্থায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে নেতা কেউ নয়। এখানে সবাই সহকর্মী। শুধু তাই নয়, দেশ এবং বাংলার অস্তিত্ব রক্ষার জন্য এই সভা বলেও কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি আগামীকাল রবিবারের সভায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব থাকবেন বলেও জানিয়েছেন।
এমনকি তিনি তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও এদিন জানান নেত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি মুম্বই সফরে গিয়ে আলাদা ভাবে উদব্ব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হয় অখিলেশ যাদবের সঙ্গেও। সেখানেই তিনজনকে ২১শে জুলাইয়ের সভায় আমন্ত্রণ জানান। শরদ পাওয়ার কিংবা উদ্ভব ঠাকরে না আসলেও অখিলেশ যাদব আসছেন।
যা খুবই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিকমহলের মতে, আলাদা ভাবে মুখ্যমন্ত্রী ফ্রন্ট তৈরি করতে চাইছেন জাতীয় রাজনীতিতে। আর সেজন্য অখিলেশকে আমন্ত্রণ। অন্যদিকে নেতা-কর্মীরা যাতে সাবধানে আসেন সেই আবেদনও জনানা। বলেন, "শান্তিপূর্ণ ভাবে আসবেন। বাসকে আসতে চালাতে বলবেন।" একই সঙ্গে কম সময়ের ব্যবধানে যাতে বেশি ট্রেন চালানো হয় রবিবার সেই আবেদনও জানান সুপ্রিমো।
कोलकाता: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने 21 जुलाई की रैली को लेकर कहा, "जो लोग कल इसमें(रैली) आएंगे उनसे मेरा आग्रह है कि आराम से आएं... मैंने पुलिस से भी खास ध्यान रखने को कहा है... कल अगर मौसम ठीक रहा तो अखिलेश यादव यहां आएंगे, मैंने उन्हें आमंत्रण दिया है...… pic.twitter.com/kUAc3GJZXG
— ANI_HindiNews (@AHindinews) July 20, 2024
তবে এদিন সারা দিন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। চোখের চিকিৎসা করে গত কয়েকদিন আগেই আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন। কিন্তু আজ সারাদিন কোথাও তাঁকে দেখা যায়নি। এই অবস্থায় আগামীকাল রবিবার ২১ শের মঞ্চে ডায়মণ্ডহারবারের সাংসদ থাকবেন কিনা? জোর চর্চা রাজনৈতিকমহলে। তবে সূত্রের খবর, অভিষেক রবিবার মঞ্চেও থাকবেন এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন।












Click it and Unblock the Notifications