মধ্যহ্নভোজও সারেননি জেলেনস্কি অ্যান্ড টিম! বলা হয়েছিল বেরিয়ে যেতে... সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য
Donald Trump Volodymyr Zelensky Clash: দীর্ঘ বছর ধরে রাশিয়া এবং ইউক্রনের মধ্যে চলছে যুদ্ধ! আর তা নিয়ে সমাধানের রাস্তা খুঁজতে ময়দানে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ডেকে নেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelensky)-কে। কিন্তু সেই বৈঠকের মোড় যে এভাবে ঘুরে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেননি কেউ। কার্যত যেভাবে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হল তাতে অবাক কার্যত গোটা বিশ্ব।
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহে শুক্রবার ট্রাম্প এবং জেলেনস্কি'র বৈঠকের (Donald Trump Volodymyr Zelensky Clash) দিকে নজর ছিল গোটা বিশ্বের। জানা যায়, আলোচনা এতটাই উত্তপ্ত হয়ে যায় যে লাঞ্চ ছাড়াই ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যায়। জানা যায়, ইউক্রেনের প্রতিনিধি দলকে মধ্যহ্নভোজ সেরে যাওয়ার কথা বলা হয়নি।

কিন্তু তাতে প্রেসিডেন্ট রাজি হয়নি বলেই দাবি। সোজা হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelensky)। এমনকী ট্রাম্প এবং জেলেনস্কি'র মধ্যে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করারও কথা ছিল। কিন্তু তাও হয়নি। বলে রাখা প্রয়োজন, গত জানুয়ারি মাসে মার্কিন মসদনে বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ নেন। সেই মতো মার্কিন মসনদে ক্ষমতায় বসার পরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন জেলেনস্কি।
প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (US Vice President JD Vance) সঙ্গে তাঁর বৈঠক হয়। কিন্তু ট্রাম্পের সঙ্গে বৈঠক শুরু হতেই ঘুরে যায় খেলা। বৈঠক ভেস্তে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি লেখেন, 'জেলেনস্কি শান্তি প্রক্রিয়ায় রাজি থাকলে ফিরে আসতে পারে'।
শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট এই প্রসঙ্গে আরও লেখেন, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে, এই বৈঠক থেকে অনেক কিছু শিখেছি। আমি বুঝতে পেরেছি আমেরিকা হস্তক্ষেপ করলে কখনই প্রেসিডেন্ট jelenski শান্তি চুক্তি তে রাজি হবে না। তবে এভাবে কথা না হলে অনেক কিছুই বোঝা যেত না। আবেগের বশে যা বেরিয়ে এসেছে, তাতে সব বোঝা হয়ে গিয়েছে বলে উল্লেখ মার্কিন প্রেসিডেন্টের।
“We had a very meaningful meeting in the White House today. Much was learned that could never be understood without conversation under such fire and pressure. It’s amazing what comes out through emotion, and I have determined that President Zelenskyy is not ready for Peace if… pic.twitter.com/CtnqXBNcW3
— President Donald J. Trump (@POTUS) February 28, 2025
সর্বশেষে ট্রাম্প আরও লিখছেন, আমি কোনও অ্যাডভানটেজ নিতে চাই না, চাই শুধুই শান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ওভাল অফিসকে উনি (পড়ুন-জেলেনস্কি) অসম্মান করেছেন, তবে শান্তির জন্য প্রস্তুত হলে তিনি ফিরে আসতে পারেন বলেও টুইটে উল্লেখ মার্কিন প্রেসিডেন্টের। যদিও আগামীদিনে এহেন বৈঠক হবে কিনা তা নিয়ে সংশয় আছে! ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর আচরণের জন্য কোনও ক্ষমা চাইবেন না।












Click it and Unblock the Notifications