হোয়াইট হাউসে নজিরবিহীন সংঘাত! ট্রাম্পের হুমকি..মাঝ পথেই বৈঠক ছাড়লেন জেলেনস্কি! বললেন, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই

Donald Trump Volodymyr Zelensky Clash: দীর্ঘ সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ! আর তা থামানোর সঙ্কল্প নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যেই প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelenskyy)-র সঙ্গে বৈঠক করলেন। খোদ হোয়াইট হাউসে এই বৈঠক হয়। তবে তা মোটেই মধুর ছিল না। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঝ পথেই বৈঠক থামাতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য তিরস্কার পর্যন্ত করেন। তবে এহেন ব্যবহারের জন্য ক্ষমা চাইতে নারাজ জেলেনস্কি। এরপরেই ট্রাম্প বলেন, শান্তির কথা মুখে বললেও তা আদৌতে চান না। রক্তপাত বন্ধ করতে চাইলে অবশ্যই তাঁর সঙ্গে আলোচনা চালিয়ে জেতাম বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump Volodymyr Zelensky Clash) ।

Donald Trump Volodymyr Zelensky Clash

বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিকামীদের মধ্যে উনি (জেলেনস্কি) মোটেই নন। রক্তপাত বন্ধ করতে আগ্রহ থাকলে অবশ্যই আলোচনা এগিয়ে নিয়ে জেতাম। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিষয়ে যেভাবে জেলেনস্কি কথা বলেছেন তাতেও অসন্তুষ্ট ট্রাম্প। তাঁর কথায়, উনি (জেলেনস্কি) বারবার রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নেতিবাচক কথা বলছেন। বলে রাখা প্রয়োজন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক করেন জ়েলেনস্কি।

দুজনের মধ্যে মূলত একটি খনিজ চুক্তি হওয়ার কথা ছিল। আর সেই বিষয়ে জেডির সঙ্গে আলোচনা হয়। যদিও শেষমেশ এই খনিজ সনবগক্রান্ত চুক্তি আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে হয়নি। যুদ্ধ নিয়ে দু'পক্ষের বচসার জেরে তা বাতিল হয়ে যায় এবং চুক্তি না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপরেই ট্রাম্প অভিযোগ করেন, লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জ়েলেনস্কি ছিনিমিনি খেলছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে। কিছুতে সমঝোতার পথে হাঁটতে চাইছে না বলেও তোপ দাগেন ট্রাম্প।

Donald Trump Volodymyr Zelensky Clash: ক্ষমা চাইতে নারাজ জেলেনস্কি

যেভাবে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ট্রাম্পের আলোচনা উত্তপ্ত হয়ে ওঠে তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। অবাক হয়ে যান অভালে উপস্থিত আধিকারিক থেকে সবাই। যদিও তাঁর ব্যবহারের জন্য ক্ষমা চাইতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে উত্তপ্ত বাক্য বিনিময় দুই দেশের সম্পর্কের জন্য মোটেই যে ভালো নয় তা মেনে নিয়েছেন। তবে তা মেরামত করা সম্ভব বলে সে দেশের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন জেলেনস্কি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+