Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বের সবথেকে বড় নাম, জানলে চমকে যাবেন

বিশ্বের সবথেকে বড় নাম, জানলে চমকে যাবেন

টেক্সাস :Rhoshand............................................adilcyana।

ভাববেন না এটা টাইপিং মিসটেক। এটা একজনের নাম। আর এটাই এখন বিশ্বের দীর্ঘতম নাম। Rhoshand............................................adilcyana মধ্যে রয়েছে আরও অনেক শব্দ। সবমিলিয়ে রয়েছে ১০১৯টি শব্দ। এমন বিশাল নামের অধিকারী টেক্সাসের এক মহিলা। এমন নামের গুঁতোয় আইন প্রণয়ন করতে হয়েছিল স্থানীয় সরকারকে।

বিশ্বের সবথেকে বড় নাম, জানলে চমকে যাবেন

এই নামের পিছনে লুকিয়ে রয়েছে একটি ঘটনা। ১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর। উইলিয়ামস দম্পই এক শিশুকন্যার জন্ম দেন। সন্তান জন্মের আগেই তাঁরা ঠিক করে রাখবেন যে এমন নাম রাখবেন যে সবাই চমকে যাবে। পরে এত বড় নাম রাখেন যে তা হয়ে যায় বিশ্বের দীর্ঘতম নাম।

দম্পতির কোল আলো করে জন্ম নেয় শিশু কন্যা। এরপর যেমন পরিকল্পনা তেমন কাজ। জন্ম শংসাপত্রে তাঁরা মেয়ের নাম দিলেন রোশান্ডিয়াটেলিনেশিয়াউন্নেভেশেঙ্ক কোয়ানিস্কোয়াটসিউথ উইলিয়ামস। দাঁত ভেঙে যাচ্ছে? 'ধামাল' সিনেমার সেই সিনটা মনে পড়ছে ? সেই চিন্নস্বামী আইয়ার। সেটা ছিল রিল আর এটা রিয়েল।

ওই নামে রেকর্ড হয়নি। সপ্তাহ তিনেক পরে, তাঁরা, তাঁদের মেয়ের জন্মের সংশাপত্রে নাম বদল করেন দম্পতি। নাম রাখেন রোসেনা ব্লা ব্লা ব্লা ..........

নতুন নাম দিয়ে করে তৈরি হওয়া শংসাপত্রটির দৈর্ঘ দাঁড়ায় ২ ফুট। স্বপ্নও সফল হয় দম্পতির। মেয়ের নাম 'বিশ্বের সবচেয়ে বড় নাম' হিসাবে স্বীকৃতি দেয় 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে'।

তবে এই পেল্লাই সাইজের নামে তাঁকে কেউ ডাকত না। পরিচিতরা তাঁকে ডাকত জেমি নামে। জেমি নিজেও নিজের।নাম মনে রাখতে পারত না। যা খুব স্বাভাবিক। একটি টেপ রেকর্ডারে সে নিজের দীর্ঘ নাম রেকর্ড করেছিল। বারবার বাজিয়ে অনেক কষ্টে সে তা মুখস্থ করেছিল।

১৯৯৭ সালে সান্দ্রা উইলিয়ামস কথা বলেন সেলিব্রেটি হোস্ট অপরাহর সঙ্গে। ওই সময় জেমির বয়স ছিল মাত্র ১২ বছর। সান্দ্রা অপরাহকে বলেছিলেন, 'গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে আমাকে কিছু করতে হতো। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমার সন্তানের নাম যেন অনন্য হয়। আমি চাইনি তার নাম অন্য কারো মতো হোক। তার নাম আলাদা করতে এবং গিনেজ বুকে নাম লেখাতে এই নাম দেওয়া হয়'।

এমন বৃহদাকার নামের গুঁতোয় টেক্সাসে নামকরণের বিশেষ আইন পাস করা হয়। আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়, শিশুদের 'নাম' এমনভাবে রাখতে হবে, যাতে তা জন্মের শংসাপত্রের ফর্মে দেওয়া বাক্সের নির্ধারিত জায়গায় লেখা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+