World Population Day: একনজরে শীর্ষে থাকা বিশ্বের দশটি জনবহুল দেশ! ভারতের অবস্থান কোথায়
World Population Day: বিশ্বের জনসংখ্যা ক্রমবর্ধমান। এব্যাপারে সেচতনতা বাড়াতে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। ১৯৮৯ সাল থেকে রাষ্ট্রসংঘ দিনটিকে পালন করে আসছে। মূলত পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়।
এই দিনে জনসংখ্যার সমস্যাগুলির গুরুত্বের ওপরে ফোকাস করা হয়। অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। কারণ, জনসংখ্যা বৃদ্ধি হলে, তা দারিদ্র, অর্থনৈতিক উদ্বেগ এবং জনস্বাস্থ্যে সমস্যা তৈরি করে। একনজরে দেখে নেওয়া যাক সারা বিশ্বে শীর্ষে থাকা ১০ টি জন বহুল দেশের নাম ও তাদের জনসংখ্যা।

1. ভারত
এই মুহূর্তে বিশ্বের সব থেকে জনবহুল দেশ হল ভারত। জনসংখ্যা ১৪৪ কোটির বেশি। ২০২২-এ ভারত জনসংখ্যার নিরিখে চিনকে ছাড়িয়ে গিয়েছে। অন্য দেশগুলির তুলনায় ভারতে তরুণ জনসংখ্যা বেশি। যাঁদের গত বয়স ২৮.২ বছর।
2. চিন
চিনের জনসংখ্যা ১৪৩ কোটির আশপাশে। জনসংখ্যার নিরিখে চিন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। চিনে জনসংখ্যার গড় বয়স ৩৯। যা সাধারণভাবে বয়স্ক জনসংখ্যাকে নির্দেশ করে।
3. মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বের তৃতীয় জনবহুল দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানকার জনসংখ্যা ৩৪ কোটির কিছু বেশি। সাংস্কৃতি বৈচিত্র ও আর্থিক প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক বৈষম্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও ধীরে ধীরে বয়স্ক জনসংখ্যার দিকে ঝুঁকছে।
4. ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৭ কোটির কিছু বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার সব থেকে জনবহুল দেশের গড় বয়স ২৯.৯ বছর। ২০২০-র আদমশুমারির ফলাফল অনুসারে দেশের জনসংখ্যার প্্রায় ৫৬ শতাংশ জাভা দ্বীপে বাস করে।
5. পাকিস্তান
ভারতের প্রতিবেশী এই দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ২৪ কোটি। জনসংখ্যার হিসেবে সারা বিশ্বে পাঁচ নম্বরে রয়েছে। জনসংখ্যার গড় বয়স ২০.৬ বছর। পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যাকে পরিচালনা করতে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও আর্থিক সুযোগগুলির উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে।
6. নাইজেরিয়া
আফ্রিকার সব থেকে জনবহুল দেশ নাইজেরিয়ার জনসংখ্যা ২২.৩ কোটি। গড় বয়স ১৭ বছর। দেশটি দারিদ্র, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও অর্থনৈতিক বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
7. ব্রাজিল
দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ ব্রাজিলের জনসংখ্যা ২১.৬ কোটি। জনসংখ্যার গড় বয়স ৩২.০৪ বছর।
8. বাংলাদেশ
বাংলাদেশ বিশ্বের সব থেকে ঘন বসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। জনসংখ্যা ১৭.২ কোটি। জনসংখ্যার গড় বয়স ২৭.১ বছর। স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নগরায়ন, জলবায়ু পরিবর্তন এবং সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত চ্যালেঞ্জের মুখে ভারতের পূর্ব দিকের এই প্রতিবেশী।
9. রাশিয়া
রাশিয়ার জনসংখ্যা প্রায় ১৪.৪ কোটি। জনসংখ্যার গড় বয়স ৩৯.২ বছর। রাশিয়া বার্ধক্যজনিত জনসংখ্যার মুখোমুখি। আর্থিক বৈষম্যের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং আঞ্চলিক জনসংখ্যা বন্টনে অসামঞ্জস্য রয়েছে।
10. মেক্সিকো
মেক্সিকোর জনসংখ্যা প্রায় ১২.৮ কোটি। দেশটির গড় বয়স ৩০.২ বছর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications