World Population Day: গোটা দেশের জনসংখ্যা মাত্র ৭৬৪, কোথাও বা ১২-১৩ হাজার! একনজরে ১০ টি দেশ
World Population Day: বিশ্বের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে। ২০৫০ সাল নাগাদ তা ৯৭০ কোটি পৌঁছে যাবে। আর ২০৮০-তে তা ১০৪০ কোটি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে ইউএনএফপিএ-র স্টে অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট অনুসারে ভারতের জনসংখ্যা ১৪৪ কোটির বেশি। ২০২২-এ ভারত চিনকেও ছাড়িয়ে বিশ্বের সব থেকে জনবহুল দেশে পরিণত হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সারা বিশ্বে নিচের দিকে থাকা ১০ টি দেশের নাম ও তাদের জনসংখ্যা।

- ভাটিকান সিটি
ক্ষুদ্রতম আন্তর্জাতিভাবে স্বীকৃত স্বাধীন রাষ্ট্র ভাটিকান সিটি। ২০২৩-২৪-এ সেখানকার জনসংখ্যা ৭৬৪। সেখামে মাত্র ৪৯ হেক্টরের ভুদ্র কৃষিজমি এলাকা রয়েছে।
- টোকেলাও
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীর দিয়ে গঠিত এই দেশের আয়তন মাত্র ২৬ বর্গ কিমি। সেখানকার জনসংখ্যা মাত্রপা ১৯১৫ জন। সেখানে যেতে গেলে নৌকায় যেতে হয়। এই দেশে কোনও বিমানবন্দর নেই।
- নিউই
এই দেশের আয়তন ২৬০ বর্গ কিমি। অবস্থান প্রশান্ত মহাসাগরে। নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত সহযোগিতা রয়েছে। এই দেশের জনসংখ্যা মাত্রা ১৯৩৫ জন।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
দক্ষিণ আটলান্টিকের একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে পরিচিত ছিল। বর্তমানের জনসংখ্যা ৩৫০০। সেখানকার অর্থনীতি পর্যটন ও মাছ ধরার ওপরে নির্ভরশীল।
- মন্টসেরাত
ক্যারিবিয়ান দ্বীপের অংশ। জনসংখ্যা ৪৩৭২ জন। ১৯৯০-এর দশকে বিধ্বংসী অগ্ন্যুৎপাতের কারণে দ্বীপের বেশিরভাগ অংশ বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে এবং বাসিন্দারা দেশ ছেড়েছেন।
- সেন্টপিয়ের ও মিকেলন
উত্তর আটলান্টিকের এই দেশ একটা সময় ফরাসীদের অধীনে ছিল। জনসংখ্যা ৫৮১৫ জন। কানাডার উপকূল থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই দেশের অর্থনীতি পর্যটন ও মাছধরার ওপরে নির্ভরশীল।
- সেন্ট বার্থেলেমি
ক্যারিবিয়ান দ্বীপের অংশ, একটা সময় ফরাসী উপনিবেশ হিসেবে পরিচিত চিল। এই দেশের আয়তন মাত্র ২৫ বর্গ কিমি। বডজ় শিল্প কিংবা কৃষি নয়, এই দেশের অর্থনীতি নির্ভর করে বিলাসবহুল পর্যটনের ওপরে। জনসংখ্যা ১১,০১৯ জন।
- ওয়ালিস ওও ফুটুনা
একটা সময়ে ফরাসিদের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই অঞ্চল তিনটি ছোট আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। আয়তন মাত্র ১৪২ বর্গকিমি। এই দেশের জনসংখ্যা ১১৪৩৯ জন।
- টুভালু
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। প্রবালপ্রাচীর দিয়ে গঠিত নটি ছোট ছোট দ্বীপ। আয়তন মাত্র ২৬ বর্গকিমি। জনসংখ্যা ১১, ৪৭৮ জন।
- নাউরু
বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র। নাউরুর আয়তন মাত্র ২১ বর্গ কিমি। জনসংখ্যা ১২৮৮৪ জন। এই দেশে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে, রয়েছে প্রাকৃতিক সম্পদের অভাবও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications