Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নারী নেতৃত্ব ও টেকনোক্র্যাট চমকে তারেকের মন্ত্রিসভা, ইউনূস সরকারের উপদেষ্টাও পাচ্ছেন স্থান

বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিপুল জয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি নেতৃত্ব, আর সেই আবহেই নিজের মন্ত্রিসভা সাজাতে উদ্যোগী হয়েছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। নতুন ও অভিজ্ঞ দুই প্রজন্মের সংসদ সদস্যদের সমন্বয়ে গড়ে উঠছে তাঁর টিম, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে নারী প্রতিনিধিত্ব ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি।

নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তিন জন মহিলা নেতা। তাঁদের মধ্যে আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। প্রতিমন্ত্রী হচ্ছেন ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ। জাতীয় সংসদে নারীর উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও মন্ত্রিসভায় তাঁদের অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

চমকের তালিকায় রয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই গুরুত্বপূর্ণ মুখ এবার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী সংসদ সদস্য নন এমন বিশেষজ্ঞদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন তবে সংখ্যায় তা মোট সদস্যের এক দশমাংশের বেশি নয়। বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই এই নিয়োগ হয়ে থাকে।

জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি। যদিও এ বার সরাসরি নির্বাচিত মহিলা সাংসদের সংখ্যা মাত্র সাত যাঁদের মধ্যে ছ'জন বিএনপির। অতীতের তুলনায় এই সংখ্যা কম। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যথাক্রমে ১৮, ২৩ ও ১৯ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। দলীয় সূত্রে খবর, ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মহম্মদ আসাদুজ্জামান, নিতাই রায় চৌধুরী প্রমুখ। প্রথমবারের সাংসদ হয়েও মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, কায়সার কামাল, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, নুরুল হক নুর সহ আরও অনেকে। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়ার আহ্বান পেয়েছেন আমিনুল হক।

নারী প্রতিনিধিত্ব, অভিজ্ঞ নেতৃত্ব ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সাজানো এই মন্ত্রিসভা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিপুল জনসমর্থনের পর দায়িত্ব আরও বড় এখন দেখার, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সমন্বয়ে কতটা সফল হন তারেক রহমান ও তাঁর নতুন টিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+