ছিঃ! শীতে রাস্তায় মহিলাকে খুঁটিতে বেঁধে জল ঢেলে নির্যাতন, খুশিতে হাঁসছে মৌলবাদীরা, দেখুন ভিডিও
রাজধানীর বুকে ফের মানবতা এবং আইনের মুখে চরম প্রশ্নচিহ্ন। বাংলাদেশের ঢাকায় নারীর উপর নৃশংস নির্যাতনের এক ভয়াবহ ছবি সামনে এসেছে। শীতের সকালে এক মহিলাকে প্রকাশ্যে খুঁটির সঙ্গে বেঁধে, গায়ের উপর একের পর এক বালতি জল ঢেলে অমানবিক ভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একদল কট্টরপন্থীর বিরুদ্ধে। মহিলাটির যন্ত্রণা যত বাড়ছিল, ততই উল্লাসে মেতে উঠছিল অভিযুক্তরা। সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উঠেছে প্রশ্ন।

বাংলাদেশের এক সংবাদমাধ্যমেরে প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২ জানুয়ারি, ঢাকার গুলশান এলাকার নদ্দা মোড়ল বাজারে ঘটেছে। চুরির অভিযোগ তুলে প্রথমে ওই মহিলাকে আটক করা হয়। তারপর কোনও আইনগত প্রক্রিয়ার তোয়াক্কা না করেই, খুঁটির সঙ্গে বেঁধে গায়ে ঠান্ডা জল ঢেলে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। ফুটেজ দেখার পরে পাঁচ জনকে শনাক্ত করে আটক করা হয়েছে। যদিও নির্যাতিতা মহিলাটি কে, তা এখনও স্পষ্ট হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি যে, মহিলাটি ওই এলাকার বাসিন্দা নন।
In #Bangladesh today, a woman was publicly abused, humiliated, and stripped of dignity by Jamaat-e-Islami cadres and extremist militants.
— Colonel Mayank Chaubey (@col_chaubey) January 4, 2026
The act of pouring cold water on her was not random, it was a calculated display of terror, meant to break the individual and warn society.… pic.twitter.com/KIH3b26uLA
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতদের মধ্যে রয়েছেন একটি মাদ্রাসার দুই শিক্ষক লোকমান ও একরাম এবং তিন জন শিক্ষার্থী। মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে, ঘটনাটির দিন ভোরে দুই শিশু শিক্ষার্থী দেখতে পায় যে, ওই মহিলা এক শিক্ষকের ঘরে রাখা পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছেন। তারপর তারা চিৎকার করলে দুই শিক্ষক ছুটে এসে মহিলাকে আটক করেন। তাঁদের দাবি যে, প্রথমে পুলিশে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু খুব ভোরে পুলিশ পাওয়া যাবে না ভেবে নিজেরাই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই শাস্তি হিসেবেই এই অমানবিক নির্যাতন চলতে থাকে।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বহু মানুষ ভিডিওটি শেয়ার করে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন।
এই ঘটনা শুধু এক মহিলার উপর নির্যাতনের নয়, বরং সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি বলেই মনে করছেন বহু নাগরিক।












Click it and Unblock the Notifications