ছ'মাসে ১৫ হাজার বার পুলিশকে ফোন করে গ্রেফতার মহিলা!

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। কিন্তু, নিছক মজা করার উদ্দেশ্যে বারবার থানায় ফোন করতেন। পুলিশকর্মীরা ফোন ধরলে আবোল-তাবোল বকতে শুরু করতেন। প্রথমে কেউ গা করেনি। কিন্তু, একদিন ২৪ ঘণ্টায় তিনি ৯২৭ বার ফোন করেন পুলিশকে। পুলিশের দাবি, অন্তত ৬০ বার ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে বোঝানো হয়। সাময়িকভাবে আর এমন না করার কথা বলেন। কিন্তু, কিছুদিন যেতে না যেতে আবার সেই উৎপাত। শেষ পর্যন্ত বিরক্ত হয়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে পুলিশের কর্তব্যে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণ হলে তিন বছরের কারাদণ্ড এবং ৪৯০০ মার্কিন ডলার জরিমানা হবে।












Click it and Unblock the Notifications