Julian Assange: ফাঁস করে দেন মার্কিন গোপন নথি! ১৯০১ দিন পর জেলমুক্ত উইকিলিকসের প্রতিষ্ঠাতার
Julian Assange: দীর্ঘ পাঁচ বছর! মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা (WikiLeaks founder) জুলিয়ান অ্যাসাঞ্জ। চলতি সপ্তাহেই মার্কিন সরকারি তথ্য চুরি এবং ফাঁস করার মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করার কথা ছিল। কিন্তু একটি চুক্তি অনুযায়ী উইকিলিকসের প্রতিষ্ঠাতার দীর্ঘ কারাবাসে জীবন থেকে মুক্তি দিয়েছে ব্রিটেন।
আর তাঁর মুক্তির পরেই উইকিলিকস সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (আগে-টুইটার) লিখছে, মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)। ১৯০১ দিন জেলে কাটানোর পর ২৪ জুন সকালে বেলমার্শের সর্বোচ্চ সুরক্ষিত জেল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, দীর্ঘ বার্তায় উইকিলিকস (WikiLeaks) জানাচ্ছে, লন্ডনের উচ্চ আদালত জুলিয়ান অ্যাসাঞ্জকে জামিনে মুক্তি দিয়েছে। এবং বিশেষ বিমানে তিনি ব্রিটেন চলে গিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই মার্কিন আদালতে হাজিরা দিতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করতে পারে। এক্ষেত্রে সাজা কমে পাঁচ বছর হতে পারে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের জেলে পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
বলে রাখা প্রয়োজন, জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৬ সালে উইকিলিকস চালু করেন। সেখানে একের পর এক গোপন নথি প্রকাশ করেন। বিশেষ করে মার্কিন সরকারি তথ্য চুরি এবং ফাঁস হয় উইকিলসে। শুধু তাই নয়, আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ৭০ হাজার গোপন নথি ফাঁস করে দেওয়া হয়। আর তা করা হয় ২০১০ সালের জুলাই মাসে। আর সেই নথি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। যা নিয়ে গোটা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন পড়ে যায়।
JULIAN ASSANGE IS FREE
— WikiLeaks (@wikileaks) June 24, 2024
Julian Assange is free. He left Belmarsh maximum security prison on the morning of 24 June, after having spent 1901 days there. He was granted bail by the High Court in London and was released at Stansted airport during the afternoon, where he boarded a…
বিষয়টি মোটেই ভালো চোখে নেয়নি তৎকালীন মার্কিন প্রশাসন। এরপর গ্রেফতার নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এরপরেই গা ঢাকা দেয় জুলিয়ান অ্যাসাঞ্জ। ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন। যদিও শেষ রক্ষা হয়নি। লন্ডন পুলিশ গত ২০২০ সালের ১১ এপ্রিল সেখান থেকেই গ্রেফতার করে। এরপর থেকেই জুলিয়ানের স্থায়ী ঠিকানা হয় বেলমার্শের সর্বোচ্চ সুরক্ষিত জেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications