ইরানের পরবর্তী নেতা কে? খামেনির পুত্রকে নিয়ে জল্পনার মাঝেই মন্তব্য ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা বাড়ছে। সেই বিতর্কে এবার সরাসরি মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করতে গিয়ে অকারণে সময় নষ্ট করছে তেহরান। এমনকি এই প্রক্রিয়ার উপর 'নজরদারি' রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আয়তুল্লা আলী খামেনির মৃত্যুর পর দেশটির নেতৃত্ব নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনির নামও ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও তেহরান এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে মোজতবার সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। তাঁর মতে, খামেনির পুত্র সেই দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট প্রভাবশালী নন।

ট্রাম্পের বক্তব্য, ইরানের নতুন নেতৃত্ব এমন হওয়া উচিত, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী হবে। তাঁর কথায়, "ওরা নিজেদের সময় নষ্ট করছে। খামেনেইয়ের পুত্র খুব শক্তিশালী প্রার্থী নন। এই প্রক্রিয়ার দিকে নজর রাখা প্রয়োজন।"
ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে নিজের পছন্দের ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে নিকোলাস মাদুরোকে সরানোর পর অন্তর্বর্তী নেতৃত্বে আসা ডেলসি রদ্রিগেজের সময়কালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বলে তাঁর দাবি। ট্রাম্পের মতে, তেহরানেও তেমনই একটি নেতৃত্ব আসা প্রয়োজন, যারা ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পথ খুঁজবে।
তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে কীভাবে ইরানের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। বরং ইঙ্গিতপূর্ণ মন্তব্যেই বিষয়টি রেখেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েল প্রায় একযোগে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়। তার জবাবে পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। এই সংঘাত দ্রুত পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ট্রাম্পের দাবি, সাম্প্রতিক সামরিক অভিযানে ইরানের একাধিক প্রভাবশালী ব্যক্তির মৃত্যু হয়েছে, যার মধ্যে খামেনির নামও রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্পের দাবি, সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র এখন কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। তাঁর কথায়, "আমরা এখন খুবই সুবিধাজনক জায়গায় আছি। ওদের নেতৃত্ব দেওয়ার মানুষ দ্রুত কমে যাচ্ছে যে নেতৃত্ব দিতে এগিয়ে আসছে, শেষ পর্যন্ত তাকেই হারাতে হচ্ছে।"
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা











Click it and Unblock the Notifications