আরও ভয়ঙ্কর দিন আসছে, করোনায় স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে , উদ্বেগ বাড়াল হু
আরও ভয়ঙ্কর দিন আসছে, করোনায় স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে , উদ্বেগ বাড়াল হু
আরও কঠিন হতে চলেছে সামনের কয়েকটা মাস। বিশেষ করে উত্তর গোলার্ধের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। করোনা সংক্রমণ মারাত্মক আকার নেবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেসব দেশে। এই নিয়ে আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শীতে বাড়বে সংক্রমণ
ফের ভয়ঙ্কর দিন আসছে। সামনেই শীত। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও ভয়ঙ্কর হতে চলেছে উত্তর গোলার্ধের পরিস্থিতি। বাড়বে করোনা সংক্রমণ। বাড়বে মৃত্যু। একাধিক দেশের স্বাস্থ্য পরিকাঠামো এখন থেকেই ভেঙে পড়ছে। পরিস্থিতি যে আরও কঠিন হতে চলেছে তা নিয়ে নতুন করে সতর্ক কর হু।

হাসপাতাল ভর্তি
আবার সেই ফ্রান্স, ইতালির মতো পরিস্থিতি তৈরি হবে বিশ্বের একাধিক দেশের। করোনা সংক্রমণ এতোটাই বাড়বে যে হাসপাতােল বেড পাওয়া যাবে না। যেমনটা তৈরি হয়েছিল ইতালিতে। ব্রাজিলেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বেড না পাওয়া যাওয়ায় রাস্তায় মৃত্যু হচ্ছিল করোনা রোগীদের। এমনকী জাপানেও একই পরিস্থিতি তৈির হয়েছিল। সেই দিন আবার এগিয়ে আসছে বলে জানিয়েছে হু।

পরীক্ষা বাড়ানোর পরামর্শ
করোনা পরীক্ষা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন হু। করোনা পরীক্ষা বাড়ালেই একমাত্র সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। যদিও ২০২১ সােলর প্রথমের দিকেই করোনা টীকা বাজাের চলে আসবে। একাধিত দেশ তার তোরজোরও শুরু করে গিয়েছে। লকডাউন এড়িয়ে কীভাবে সংক্রণ নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে চিন্তাভাবনা করতে বলেছে হু।

শীতে বাড়বে সংক্রমণ
ইতিমধ্যেই ইউরোপের একাধিক শহরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। শীত যত পড়বে তত সংক্রণ বাড়বে বলে জানিয়েছে হু। করোনা সংক্রমণের কারণে দেশে জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স। বেলজিয়াম তুরস্কেও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেকেন্ড ওয়েভ শুরু হয়ে িগয়েছে একাধিক দেশে।












Click it and Unblock the Notifications