Iran President: ৫০ দিনেই চূড়ান্ত হবে ইরানের নতুন প্রেসিডেন্ট, রাইসির উত্তরসূরি মোখবার সম্পর্কে জানুন বিস্তারিত
হেলিকপ্টার দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে শোকের ছায়া ইরান জুড়ে, এরইমধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কারণ সেই দেশের সংবিধান অনুসারে ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত করতে হবে।
ইব্রাহিম রাইসির পর ইরানের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন মহম্মদ মোখবার। তিনি দেশের অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে কাজকর্ম চালিয়ে যাবেন। ইরানের সুপ্রিম নেতা খোমেইনি যদি সম্মতি দেন, তবেই মোখবার দেশের রাষ্ট্রপ্রধানের পদে বসতে পারবেন। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নতুন ব্যক্তিকে এই পদে নির্বাচিত করতে হবে। এটাই ইরানের নিয়ম।

রাইসির মৃত্যুর খবর পাওয়ার পরই জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল ইরানের মন্ত্রিসভা। বৈঠক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবার সভাপতিত্ব করেছেন। এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খোমেইনির কাছে বার্তা পাঠিয়েছে। এখন তাঁর অনুমোদনের অপেক্ষা।
কিন্তু কে এই মহম্মদ মোখবার? যিনি উত্তরসূরি হতে চলেছেন রাইসির। ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মহম্মদ মোখবার।দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের দেজফুল শহরে জন্মগ্রহণ করেন মহম্মদ মোখবার। আন্তর্জাতিক আইনের ওপর পিএইডি ডিগ্রি আছে তাঁর।, রাইসির মতো মহম্মদ মোখবারকে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খোমেইনির ঘনিষ্ঠ হিসাবে দেখা হয়, যিনি রাষ্ট্রের সমস্ত বিষয়ে সর্বশেষ বক্তব্য রাখেন।
২০২১ সালে রাইসি রাষ্ট্রপতি নির্বাচিত হলে মোখবার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন। ৬৩ বছর বয়সী রাইসির মৃত্যুর পর তিনিই হতে চলেছেন নতুন রাষ্ট্রপ্রধান।
সংসাবদ সংস্থার তথ্য অনুসারে, মোখবার ইরানি কর্মকর্তাদের একটি দলের অংশ ছিলেন যারা ২০২৩ সালের অক্টোবরে মস্কোতে গিয়েছিলেন এবং রাশিয়ার সামরিক বাহিনীকে সারফেস টু সারফেস মিসাইল এবং আরও ড্রোন সরবরাহ করতে সম্মত হন, দলটিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই সিনিয়র কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তাও ছিলেন।
মোখবার এর আগে সর্বোচ্চ নেতার সাথে যুক্ত একটি বিনিয়োগ তহবিল সংস্থার প্রধান ছিলেন। ২০১০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন মোখবার-কে পরমাণু বা ব্যালেস্টিক মিসাইল তৈরির কাজকর্মের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছিল। নিষেধাজ্ঞা প্রদানকারী ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল মোখবারকে। দুই বছর পরে যদিও তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সোমবার সকালে ইরানের রাষ্ট্রপতি রাইসির মৃত্যুর খবর প্রকাশিত হয়। সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর তেহরানে ফিরছিলেন রাইসি এবং আমিরাবদোল্লাহিয়ান। জানা গিয়েছে, আকাশে উড়তে শুরু করার ৩০ মিনিটের মধ্যেই ঘন মেঘের মাঝে হারিয়ে গিয়েছিল রাইসির চপারটি। এরপরই দুর্ঘটনার মুখে পড়ে চপারটি এবং তাতেই চপারের মধ্যে থাকা রাইসি সহ সকলের মৃ্ত্যু হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications