সিভিআর সাইক্লোন রেমাল কোথায় আছড়ে পড়বে? এল বড় আপডেট
যত সময়ে এগোচ্ছে, বাতাসের গতিবেগ বাড়ছে। আকাশের কালো মেঘ আরও ঘন হচ্ছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী তিন জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। আগেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কোথায় এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে? বড় ইঙ্গিত পাওয়া গিয়েছে রবিবার সকালে।
আজ রবিবার মধ্যরাতে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আঘাত করবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এই কথা। রাত এগারোটা থেকে একটার মধ্যে রেমাল স্থলভাগে আছড়ে পড়বে। সেই সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১৩৫ কিলোমিটার।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় কড়া নজরদারি চলছে। আজ উপকূলীয় জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। কিন্তু কোথায় অবস্থান করছে এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল?
রবিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেটি। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে আছে। দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে মাত্র ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল।
কিন্তু কোথায় আছড়ে পড়বে সিভিআর সাইক্লোন রেমাল? হাওয়া অফিস আগেই জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে রেমাল বয়ে যাবে। বাংলাদেশের মংলা এলাকায় এই রেমাল আছড়ে পড়বে। রবিবার প্রাথমিকভাবে এই তথ্য জানা যাচ্ছে।
পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আজ রবিবার সকালেই রেমাল শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।












Click it and Unblock the Notifications