মাস্ক পরে যৌন মিলন, গভীর চুম্বন নয়, থাই সরকারের নির্দেশিকায় প্রাণ ওষ্ঠাগত প্রেমিক–প্রেমিকার
ভ্যালেন্টাইন ডে চলে গেলেও প্রেম দিবস চলবে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে। আর তাই থাইল্যান্ডের যুগলদের কাছে দেশের সরকার 'সুরক্ষিত মহামারি যৌন মিলন’ করার আর্জি জানিয়েছে। কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণের ফলে প্রেমিক দম্পতিদের কাছে বিশেষ অনুরোধ করেছে সরকার। থাইল্যান্ডে লাভ বার্ডদের যৌন মিলনের সময় মাস্ক পরতে বলা হয়েছে এবং চুম্বন থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আসলে করোনা ভাইরাসের কারণে জনগণের কাছে এই অনুরোধ করেছে থাইল্যান্ড সরকার।

করোনা সংক্রমণ বাড়ছে থাইল্যান্ডে
থাইল্যান্ডে কোভিড-১৯ সংক্রমণের হার ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে এই সময়। জানা গিয়েছে, এই দেশে প্রত্যেক দিন গড়ে ১৩,৭৪০ টি করে নতুন সংক্রমণ দেখা দিচ্ছে। দক্ষিণপূর্ব এশিয়ার পর্যটন কেন্দ্র এই থাইল্যান্ডে গত বছরের ২৯ অগাস্ট থেকে দৈনিক নতুন করোনা কেস বৃদ্ধি পেতে শুরু করেছে এবং রবিবারই এই দেশে ২৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাই কোভিড কেসের বাড়বাড়ন্ত দেখে থাই স্বাস্থ্য কর্তৃপক্ষ রীতিমতো চিন্তিত। ইতিমধ্যেই আগাম সতর্কতা নেওয়া হয়েছে এবং ভ্যালেন্টাইন ডে অবশ্যই ব্যতিক্রম হবে না।

থাইল্যান্ড সরকারের আজব নির্দেশ
বছরের সবচেয়ে রোম্যান্টিক দিন উদযাপনের জন্য যখন সকলে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন, তাঁদের প্রিয়জনকে নিয়ে মধুর সময় কাটাবেন, ঠিক সেই সময় থাইল্যান্ড সরকার ভিন্ন ধরনের ধারণা নিয়ে হাজির হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে ১৪ ফেব্রুয়ারি ও অন্যান্য দিনে যৌন মিলনের ফলে কোভিড কেস বড়সড় আকার নিতে পারে।

যৌন মিলনে ছড়াতে পারে করোনা
থাইল্যান্ড ব্যুরো অফ রিপ্রোডাক্টিভ হেলথের ডিরেক্টর বুনিয়ারিট সক্রেটিস বলেন, 'করোনা লিঙ্গের মাধ্যমে ছড়ানো কোনো রোগ নয়, তবে যৌন মিলনের সময় এটি একটি থেকে অন্যটিতে ছড়াতে পারে। একে অপরের কাছাকাছি শ্বাস নেওয়া এবং চুম্বনের সময় লালা বিনিময়ের কারণে এটি ঘটতে পারে। তাই এই ভালোবাসা দিবসে যৌনমিলনের সময় মাস্ক পরার জন্য দম্পতিদের অনুরোধ করা হচ্ছে। এতে করোনা ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।'

অ্যান্টিজেন টেস্টের সুপারিশ
তিনি দম্পতি ও প্রেমিক যুগলদের ডেটে যাওয়ার আগে নিজেদের সঙ্গী বা সঙ্গীনিদের মধ্যে ভাইরাস ছড়ানো প্রতিরোধ করতে অ্যান্টিজেন টেস্ট করানোর সুপারিশ করেছেন। প্রেমিক যুগলদের মুখোমুখি যৌন অবস্থান ও গভীর চুম্বন এড়াতেও আবেদন করেছেন। শুধু তাই নয় অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়ানোর জন্য যুগলদের কন্ডোম ও কন্ট্রাসেপটিভ নিতে বলেছেন।

মাস্ক পরে যৌন মিলন
বুনিয়ারিট বলেছেন, 'যৌন মিলেনর সময় সম্ভব হলে মুখে মাস্ক পরে থাকুন কোভিডের ঝুঁকি এড়ানোর জন্য।' স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছিল যে ভ্যালেন্টাইন ডে বা তার পর যুগলরা বাইরে বেরোলে যেন অবশ্যই মাস্ক পরেন এবং বাড়িতেও সামাজিক দুরত্ব বজায় রাখেন। বিশেষ করে বয়স্করা বাড়িতে থাকলে কোভিড বিধি মেন চলতে বলা হয়েছে।

গত বছর অগাস্টেও একই বিধি জারি হয়েছিল
তবে এই প্রথমবার নয় যেখানে থাই সরকার যুগলদের কোভিড-সুরক্ষিত যৌন মিলন করার জন্য পরামর্শ দিয়েছেন। গত বছরের অগাস্টে স্বাস্থ্য বিভাগ কোভিড সুরক্ষিত যৌন মিলন উপদেশ জারি করেছিল, যার মধ্যে মুখোমুখি যৌন অবস্থান, যাতে লালা বা অন্যান্য নিঃসরণ অন্তর্ভুক্ত, তা এড়ানোর জন্য বলা হয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications