'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?

ইরানে সামরিক অভিযান শুরু করার ঠিক চার সপ্তাহ পর প্রথমবার দেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্যের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং খুব তাড়াতাড়িই অভিযান সম্পূর্ণ হয়ে যাবে।

ট্রাম্পের কথায়, "অপারেশন শুরু হওয়ার পর থেকেই আমরা বলেছিলাম যে, যতক্ষন না পর্যন্ত লক্ষ্য পূরণ না হচ্ছে ঠিক ততক্ষন পর্যন্ত অভিযান চলবে। আর আমরা এখন সেই লক্ষ্য পূরণের একদম কাছাকাছি জায়গায় রয়েছি।" তাঁর দাবি যে, খুব তাড়াতাড়িই এই মিশন শেষ করা হবে।

অভিযানের মূল লক্ষ্য কী?

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে, এই সামরিক অভিযানটির চারটি প্রধান উদ্দেশ্য রয়েছে,

  • ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা।
  • ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবস্থা ভেঙে দেওয়া।
  • নৌবাহিনী এবং নিরাপত্তা কাঠামো দুর্বল করা।
  • ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র না পায় সেই বিষয়টি নিশ্চিত করা।

ভাষণে ট্রাম্প আরও কড়া সুরে বলেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের উপর আরও বড় আঘাত হানা হবে। তাঁর কথায়, "আমরা এরকম ভাবে আঘাত করব, যাতে তারা একদম ধ্বংস হয়ে যায়।"

ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তিনি বলেন, দেশের নৌবাহিনী কার্যত শেষ পর্যায়ে, বিমানবাহিনী ভেঙে পড়েছে এবং অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন। সেইসঙ্গে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহারের ক্ষমতাও অনেকটাই কমে গিয়েছে। এই অভিযানের সময়কাল নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানান, আগের অনেক যুদ্ধ বছরের পর বছর চলমান ছিল। কিন্তু ইরানের এই অভিযানটি মাত্র এক মাসের কিছু বেশি সময় ধরেই চলছে এবং তাতেই বড় সাফল্য এসেছে বলে দাবি করেছেন তিনি।

ট্রাম্প পরিষ্কার করে বলেন যে, এই যুদ্ধ ইরানের তেল অথবা সম্পদের জন্য নয়। বরং যুদ্ধটি মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলিকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজের জ্বালানি উৎপাদনের জন্য স্বনির্ভর।

ভাষণের শেষে তিনি ইজরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সমস্ত মিত্র দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, কোনও পরিস্থিতিতেই তাদের কোনওরকম ক্ষতি হতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক আমেরিকা এবং ইসরায়েল হামলার কারণে ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে, যে ঘটনা এই সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+