'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন?

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে আবার কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। আমেরিকা বন্ধু দেশগুলিকে ওই জলপথ দিয়ে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল। তবে ইউরোপের বেশ কয়েকটি দেশ আমেরিকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। আর ঠিক এই পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, হরমুজ প্রণালী নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্র একাই সক্ষম।

বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। ওই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়ে থাকে। এর ফলে অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে অনেকটাই।

আর এই অবস্থায় আমেরিকা তার বন্ধু দেশগুলিকে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানোর অনুরোধ জানায়। কিন্তু জার্মানি, ইতালি এবং স্পেনের মতো একাধিক ইউরোপীয় দেশ এতে আগ্রহ দেখায়নি। জার্মানির তরফ থেকে বলা হয়েছে যে, এরকম একটি সামরিক পদক্ষেপের আগে আন্তর্জাতিক সংস্থার এতে আলোচনা হওয়া জরুরি।

বন্ধু দেশগুলির এই অনীহার পর ট্রাম্প বলেন যে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ এবং তাদের সামরিক ক্ষমতা যথেষ্ট পরিমানে রয়েছে। তাঁর কথায়, "অন্যদের কোনোরকম সমর্থন ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবে আমেরিকা।"

সেই সঙ্গে ব্রিটেনকেও পরোক্ষভাবে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেন যে, যুদ্ধ শুরু হওয়ার আগে সাহায্যের অনুরোধ করা হলেও লন্ডন সেইসময় কোনও সাড়া দেয়নি। পরে পরিস্থিতি বদলে যাওয়ার পরে তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, যা তিনি গ্রহণ করেননি।

বিশ্লেষকদের মতে, বন্দু দেশগুলির এরকম অনীহা স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে ঘিরে যে সংঘাতের তৈরি হয়েছে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে মতভেদ বেড়ে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+