'গণতান্ত্রিক নীতিই হওয়া উচিত পাথেয়’ বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে মত মোদীর
'গণতান্ত্রিক নীতিই হওয়া উচিত পাথেয়’ বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে মত মোদীর
যুগের সঙ্গে সামঞ্জস্য ও তাল মিলিয়ে চলতে ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরাবরই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেদিকেই নজর দেন মোদি। 'গণতান্ত্রিক নীতিগুলির বিশ্বের শাসনব্যবস্থাকে পথ দেখানো উচিত’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে এমনইটাই বললেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এও বলেন, প্রযুক্তি সংস্থাগুলিকে উন্মুক্ত ও গণতান্ত্রিক সমাজ সংরক্ষণে অবদান রাখতে হবে।

বাইডেনের আয়োজিত সভা
বৃহস্পতিবার জো বাইডেন গণতন্ত্র নিয়ে একটি সামিটের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা যোগ দিয়েছিলেন। বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমেই বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী।

সামিটে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় গণতান্ত্রিক শাসনের চারটি স্তম্ভ হল- সংবেদনশীলতা, জবাবদিহি, অংশগ্রহণ এবং সংস্কার। পাশাপশি তিনি এও জানান, ৭৫ বছর আগে ৯ ডিসেম্বরের দিনই স্বাধীন ভারতের গণপরিষদে প্রথম অধিবেশন আয়োজন করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের ডাকা সামিটে প্রধানমন্ত্রী- সহ বিশ্বের মোট ১২টি দেশের শীর্ষনেতারা গণতান্ত্রিক সমাজব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন।

সভা হয় ভার্চুয়ালি
ভার্চুয়ালের মাধ্যমে মোদি বলেন, 'বিশ্ব শাসন ও পরিচালনের ক্ষেত্রে গণতন্ত্রের নীতিরও বিশেষ ভূমিকা থাকা উচিত। যেহেতু প্রযুক্তি গণতান্ত্রিক ব্যবস্থায় ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই প্রযুক্তি সংস্থাগুলির উচিত গণতান্ত্রিক সমাজ সংস্কার ও তাকে উন্মুক্ত রাখার লক্ষ্য়ে বিশেষ অবদান রাখা উচিত।" শুক্রবার অর্থাৎ আজ মোদি দেশের হয়ে জাতীয় বিবৃতি রাখবেন, এটি সর্বসাধারণের জন্য হওয়ায়, তা সম্প্রচারিত করা হবে।
বাইডেন আয়োজিত সামিটে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া, বক্তব্য পেশ করা, ভারত (India) ও আমেরিকার ( America) সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সভায় কি বললেন
নরেন্দ্র মোদি বলেন, 'গণতন্ত্রের ধারণার অন্যতম দিক হল ভারতীয় সভ্যতার আচার-বিচার। গণতান্ত্রিক চেতনা ভারতীয়দের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে। সেই সঙ্গে তাঁদের রয়েছে আইন- শাসনের প্রতি শ্রদ্ধা। প্রবাসী ভারতীয়রাও এই চেতনাকে অনুসরণ করে থাকেন। সেই কারণেই বাইরের দেশের সমাজ কল্যাণ ও সম্প্রীতিতেও এর প্রভাব অনেকটাই লক্ষ্য করা যায়।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications