কমছে টিকাকরণের গতি, ৪০ রাজ্যে ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ
কমছে টিকাকরণের গতি, ৪০ রাজ্যে ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ
ফের করোনা হানায় ত্রস্ত আমেরিকা। গত সপ্তাহ থেকেই মার্কিন মুলুকের ৪০টির বেশি রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। যার নেপথ্যে রয়েছে করোনার ডেল্টা স্ট্রেন। এমনটাই জানাচ্ছেন মার্কিন স্বাস্থ্য আধিকারিকেরা। বর্তমানে আমেরিকা গত এক সপ্তাহ ধরে গড়ে ১৯ হাজার ৪৫৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলছে। যা তার আগের সপ্তাহের থেকে ৪৭ শতাংশ বেড়েছে জানা যাচ্ছে।

এদিকে গত দু-মাস যাবত আমেরিকার করোনা পরিস্থিতি ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। এমনকী আমেরিকাকে করোনা মুক্ত হিসাবে ঘোষণা করতেও উঠে পড়ে লেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু গত সপ্তাহের করোনা বৃদ্ধিতেই ফের বাড়ছে উদ্বেগ। এমনকী গত একসপ্তাহে যে পরিমাণ সংক্রমণ বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছিল তা এর আগে শেষ এপ্রিলে প্রত্যক্ষ করা গিয়েছিল বলে জানা যাচ্ছে।
অন্যদিকে পরিসংখ্যান বলছে বর্তমানে আমেরিকায় অনেকটাই কমেছে করোনা টিকাকরণের হারও। তার জেরেও সংক্রমণের প্রবণতা অনেকটাই বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। কারণে জুনে আমেরিকায় যত মানুষ করোনার কারণে প্রাণ হারিয়েছেন তার ৯৯ শতাংশেরই টিকাকরণ হয়নি। সম্প্রতি এই তথ্য দিয়েছেন আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি।
যদিও পরিসংথ্যানে এও স্পষ্ট টিকাকরণ শুরুর পর্যায়ে প্রথামিক ভাবে গতি দেখা গেলেও গত কয়েকমাসে দেশে টিকাকরণেপ গতি অনেকটাই হ্রাস পেয়েছে। সিডিসির তথ্য অনুসারে, গত এপ্রিলের ব্যাপক গণটিকাকরণের থেকে গত সপ্তাহে ৮৮ শতাংশ কম টিকাকরণ হয়েছে গোটা দেশে। গত একসপ্তাহে গোটা দেশে দৈনিক ভাবে ২ লক্ষ ৭৮ হাজার মানুষ করোনা টিকার দুটি ডোজই পেয়েছে। কিন্তু এপ্রিলে এই হার ছিল আরও ৮৮ শতাংশ বেশি। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications