সুলেমানির মৃত্যুতে খুশি ইরাকিরা, ভিডিও টুইট করে দাবি মাইক পম্পেওর
আজ ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের কাসেম সুলেমানি সহ আটজন নিহত হয়েছে। এরপরেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ইরাকি নাগরিকদের রাস্তায় নাচতে দেখা গিয়েছে। পম্পেও ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইরানি কমান্ডারের মৃত্যুর খবরে খুশি হয়েছেন ইরাকিরা। আর সেই খুশিতেই নাচছেন তারা।'
|
পেন্টাগনের বিবৃতি
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যত ইরানের তরফে কোনও হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে। জেনারেল সুলেমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের জন্য দায়ি।

বাগদাদ বিমানবন্দরে আমেরিকার অভিযান
আজ সকালে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।
— Donald J. Trump (@realDonaldTrump) January 3, 2020 |
সুলেমানির মৃত্যুর পর ট্রাম্পের টুইট
এদিকে এই হত্যার পেছনে যে ডোনাল্ড ট্রাম্পের গোপন নির্দেশ ছিল তা নিজেই প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার তিনি আমেরিকার জাতীয় পতাকার ছবি পোস্ট করেন টুইটারে। ট্রাম্পের টুইট প্রাথমিকভাবে এই ঘটনার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জল্পনা ঘনীভূত হলেও, পরে হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে টুইট করে জানানো হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই মার্কিন হামলা হয়েছে।












Click it and Unblock the Notifications