কাছাকাছি দুই সুপার-পাওয়ার! মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলালেন পুতিন
কখনও সাইবার হামলা, কখনও নির্বাচনে প্রভাব খাটানো, এমনই নানা অভিযোগে ক্রমশ দূরত্ব বেড়েছে ওয়াশিংটন আর মস্কো। সম্প্রতি চিন রাশিয়াকে সাহায্য করছে বলেও সন্দেহ প্রকাশ করেছে ন্যাটো।
কখনও সাইবার হামলা, কখনও নির্বাচনে প্রভাব খাটানো, এমনই নানা অভিযোগে ক্রমশ দূরত্ব বেড়েছে ওয়াশিংটন আর মস্কো। সম্প্রতি চিন রাশিয়াকে সাহায্য করছে বলেও সন্দেহ প্রকাশ করেছে ন্যাটো।

এই আবহেই মুখোমুখি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেনেভায় এক সম্মেলনে দেখা হল তাঁদের। পাঁচ ঘণ্টার বৈঠকে মুখোমুখি হচ্ছেন তাঁরা। কথা হবে নানা ইস্যু নিয়ে।
বুধবার জেনেভায় শুরু হয়েছে সেই বৈঠক। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গায় পারমেলিনও এ দিন উপস্থিত ছিলে। লা গ্রাঞ্জে ভিলায় হবে ঘণ্টা পাঁচেকের এই বৈঠক। কোনও বিরতিও থাকবে না এই পাঁচ ঘণ্টায়। এ দিন ক্যামেরার সামনেই একে অপরের হাত মেলান দুই শক্তিশালী দেশের রাষ্ট্র প্রধান।
কয়েক মিনিট কথোপকথন হয় মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে। ইতিমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। অন্যদিকে বাইডেনকে এই বৈঠকের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এরপরই শুরু হয় একান্ত বৈঠক।
দুই দেশের সম্পর্কে চিড় অনেক দিনের। আমেরিকার নির্বাচনে রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। আমেরিকার সাইবার হামলায় রুশ হ্যাকারদের দায়ী করা হয়।
চিন নিয়েও রাশিয়ার প্রতি সন্দেহ রয়েছে আমেরিকার। এই প্রথম কোনও সম্মেলনে মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অতি সম্প্রতি, চিন ইস্যুতেও দূরত্ব বেড়েছে দুই দেশের। তাইওয়ানে লগ্নির কথা ঘোষণা করেছে আমেরিকা।
এ দিনের বৈঠকেও চিন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। চিনের বিরুদ্ধে কী ভাবে জোট গঠন করা যায়, তা নিয়ে অনেক দেশের সঙ্গেই আলোচনা করছেন বাইডেন। সম্ভবত রাশিয়ার সঙ্গেও এই বিষয়ে কথা হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications