Syria Civil War: নতুন সূর্যদয় সিরিয়ায়, পুতিনের কাছে গেলেন আসাদ! বড় বার্তা দিলেন জো বাইডেন
Syria Civil War: সিরিয়ায় নতুন সূর্যদয়! রবিবারেই রাজধানী দামাস্কাসের (Damascus) দখল নিয়ে নেয় সশস্ত্র বিদ্রোহীরা। ঢুকে পড়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজপ্রসাদে। কিন্তু তার আগেই পরিবার নিয়ে রাজধানী ছাড়েন বাশার আল-আসাদ। বিশেষ বিমানে রাশিয়া পালিয়ে গিয়েছেন। যা খবর, রাষ্ট্রপতি পুতিন বাশার আল-আসাদ এবং তাঁর পরিবারকে মস্কোকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন।
যদিও আসাদের দেশ ছাড়তেই একাধিক জল্পনা তৈরি হয়। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলেও জল্পনা তৈরি হয়। যদিও মস্কোতে আসাদ ঠিক আছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সিরিয়ার মাটিতে ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান (Syria Civil War) ঘটতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ।

একই সঙ্গে সিরিয়র মানুষের সামনে ঐতিহাসিক একটা সুযোগ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। কীভাবে দীর্ঘ সময় ধরে আসাদ সরকার নিরিহ সিরিয়ার মানুষের উপর অত্যাচার করেছে। পাশাপাশি সে দেশের মানুষর জন্য মার্কিন প্রশাসন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করবেন বলেও এদিন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, খুব শীঘ্রই সিরিয়ায় শীর্ষ আধিকারিকদের পাঠানো হবে বলেও জানিয়েছেন জো বাইডেন। জানা গিয়েছে, বিদ্রোহীরা আল-আসাদের বিলাশবহুল 'রাজপ্রসাদে'র দখল নিয়ে নিয়েছেন। সেখানে আছড়ে পড়েছে ক্ষোভের আগুন। চলে ভাঙচুর, এমনকী বহু কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় সিরিয়ার পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর সবার।
#WATCH | On the latest developments in Syria, US President Joe Biden says, "...The United States will work with its partners and the stakeholders in Syria to help them seize an opportunity to manage the risk. For years the main backers of Assad (President of Syria, Bashar… pic.twitter.com/csFhKO3nUe
— ANI (@ANI) December 8, 2024
ইতিমধ্যে সিরিয়া নিয়ে ফের একবার ভারতীয়দের সতর্ক করেছে বিদেশমন্ত্রক। আগেই কর্মসূত্রে বসবাসকারী ভারতীয় সিরিয়া ছাড়তে বলে অ্যাডভাইজারি জারি করে ভারত। এমনকি খুব প্রয়োজন ছাড়া যাতে সে দেশে কেউ না যায় সেই বার্তাও দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকরা যাতে সুরক্ষিত থাকে সেই বার্তা দেওয়া হয়েছে।
প্রয়োজনে ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করতেও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তাঁর বাবা হাফিজ আল-আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। দীর্ঘ এই শাসনকালে একাধিক অভিযোগ রয়েছে বাশার আল আসাদে বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ক্ষোভের আগুন জ্বলছিল।। আসাদ গোষ্ঠীর পতনের মধ্যেই শেষ হল সিরিয়ায় একটা যুগের (Syria Civil War)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications