বন্দুকবাজের হামলা রুখতে 'ঐতিহাসিক' পদক্ষেপ! মানুষের জীবন রক্ষা করবে বললেন বাইডেন
বড়সড় পদক্ষেপ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের! অ্যান্টি-গান ভায়োলেন্স বিলে স্বাক্ষর করে দিলেন তিনি। গত কয়েক দশকে কার্যত অন্যতম বিতর্কিত একটি বিষয় এটি। ইতিমধ্যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় রাজনৈতিক দলের সমর্থন পেয়েছে
বড়সড় পদক্ষেপ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের! অ্যান্টি-গান ভায়োলেন্স বিলে স্বাক্ষর করে দিলেন তিনি। গত কয়েক দশকে কার্যত অন্যতম বিতর্কিত একটি বিষয় এটি। ইতিমধ্যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় রাজনৈতিক দলের সমর্থন পেয়েছে এই বিলটি। সম্প্রতি টেক্সাসে'র একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকবাজের হামলা'র ঘটনা ঘটে।

আর সেই ঘটনায় ১৯ জন ছাত্র এবং দুই শিক্ষকের মৃত্যু হয়। আর এই ঘটনার পরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। তীব্র সমালোচনার মধ্যে পড়ে বাইডেন সরকার। দেশে অস্ত্র ক্রয় সংক্রান্ত কঠোর আইনের জন্য সরকারের ওপর চাপ আসতে শুরু করে। আর এরপরেই সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে। আর এরপরেই আজ শনিবার এহেন সাহসী পদক্ষেপ।
বিলটিতে স্বাক্ষর করার পর হোয়াইট হাউসে বাইডেন বলেন, এই সিদ্ধান্ত মানুষের জীবন রক্ষা করবে। এমনকি গুলির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমাদের কিছু করা উচিত। এটাই আমাদের নিহতদের উদ্দেশ্যে পদক্ষেপ বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
তবে তাঁর সাক্ষরের পরেই অ্যান্টি-গান ভায়োলেন্স বিল আইন হিসাবে সে দেশে কার্যকর হয়ে গেল। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এবং শুক্রবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বিলটি অনুমোদন করেছে।
বাইডেন ইউরোপে একটি সম্মেলনে যোগ দেবেন। আজই রওনা দেওয়ার কথা রয়েছে। আর সেখানে উড়ে যাওয়ার আগে এই বিলে সাক্ষর করে দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট। $13 বিলিয়ন বিলের অধীনে, কম বয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক কঠোর ভাবে করা হবে।
শুধু তাই নয়, বিপজ্জনক রাজ্যগুলিতে লোকদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করার ক্ষমতা দেওয়া হবে। এছাড়া বিদ্যালয়গুলির সুরক্ষা এবং একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই আইনটি আমেরিকাকে নাড়িয়ে দেওয়া শুটিংয়ের ঘটনার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আগামিদিনে বন্দুকবাজে হামলার মতো ঘটনাও অনেক কমবে বলে দাবি আমেরিকার মানুষের। বাইডেনের এই সিদ্ধান্তকে ইতিমধ্যে সে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। দেশে বন্দুকবাজের হামলার রুখতে গত কয়েক দশকে আইন প্রণেতাদের এটিই সবচেয়ে বড় পদক্ষেপ।
বলে রাখা প্রয়োজন, শুধু টেক্সাসের ঘটনাই নয়, গত কয়েকমাসে ভয়ঙ্কর ভাবে বেরে গিয়েছে আমেরিকার বুকে বন্দুকবাজের হামলা। একের পর এক হামলার ঘটনা ঘটছে। সেদিকে তাকিয়ে এমন একটা কড়া পদক্ষেপ প্রয়োজন ছিল বলেই মত ওয়াকিবহালমহলের। সেখানে দাঁড়িয়ে এহেন পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications