আমেরিকা দিল ভারতের জন্য তেলের বিকল্প পথে প্রস্তাব, শুল্ক কমার সম্ভাবনা জোরালো

রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এবার নতুন এক প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের তিনটি সূত্রের বরাতে জানা গেছে, আমেরিকা ভারতের কাছে ভেনেজুয়েলার তেল কেনার প্রস্তাব দিয়েছে। যদি নয়াদিল্লি এতে রাজি হয়, তাহলে মার্কিন শুল্ক কমতে পারে ও ভারত আমেরিকার বাণিজ্যচুক্তি এগোতে পারে।

২০২৫ সালে দুইবারই শুল্ক আরোপ করেছে আমেরিকা। প্রথমবার ভেনেজুয়েলার তেল কেনার কারণে, পরে রাশিয়ার তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়। ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। দীর্ঘদিন ধরে চড়া শুল্কের কারণে ভারত মার্কিন বাণিজ্য ঘাটতি অবস্থায় রয়েছে। এবার ভেনেজুয়েলার তেলের মাধ্যমে পরিস্থিতি বদলানো যেতে পারে।

কেন আগের শুল্কের উৎস ভেনেজুয়েলার তেল আবার প্রস্তাবের তালিকায়? পরিস্থিতি বদলেছে। মার্চ ২০২৫ এ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দমন করতে আমেরিকা বিভিন্ন দেশের ক্রেতাদের চাপ দিয়েছিল। কিন্তু ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ করেছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম তৈলভান্ডার এখন আমেরিকার নিয়ন্ত্রণে। তাই নয়াদিল্লির কাছে এই প্রস্তাব এসেছে। আমেরিকা চায় ভারত রাশিয়া থেকে তেল কম কিনুক, যাতে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার রাজস্ব সীমিত হয়।

জানাগেছে, ভারত ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনা কমাতে শুরু করেছে। জানুয়ারিতে দৈনিক ১২ লক্ষ ব্যারেল তেল কিনেছে নয়াদিল্লি। ফেব্রুয়ারি এ তা ১০ লক্ষ, মার্চে ৮ লক্ষে নামতে পারে। ভবিষ্যতে দৈনিক পাঁচ থেকে ছয় লক্ষ ব্যারেলেও নেমে আসতে পারে। বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য ভারত এই পথ বেছে নিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+