ভারতীয় বংশোদ্ভূত 'পদ্মশ্রী' অজয় বঙ্গা'কে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করলেন জো বাইডেন
বিশ্ব ব্যাঙ্কের ( World Bank) প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট (President) হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা (Ajay Banga)।
বিশ্ব ব্যাঙ্কের ( World Bank) প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট (President) হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা (Ajay Banga)। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে সর্বোচ্চ এই পদের জন্যে মনোনীত করেছেন। এক বার্তায় এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

ডেভিড ম্যালপাসের মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। হঠাত করেই পদত্যাগ করেন ডেভিড। আর এরপরেই ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা'কে গুরু দায়িত্ব দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মাস্টারকার্ডের CEO হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন অজয় বঙ্গা (Ajay Banga)।
হোয়াইট হাউসের তরফে জারি করা এক বিবৃতিতে জো বাইডেন জানিয়েছেন, সংকটময় মুহূর্তে বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় গুরুত্বপূর্ণ একজন প্রার্থী। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর কাজের অভিজ্ঞতার কথা জারি করা বিবৃতিতে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি বিশ্বের একাধিক নেতার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, জলবায়তু পরিবর্তন সহ একাধিক কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার অভিজ্ঞতা অজয়ের রয়েছে।
President Joe Biden has announced that the United States is nominating former CEO of Mastercard Ajay Banga to be President of the World Bank: The White House
— ANI (@ANI) February 23, 2023
(File photo) pic.twitter.com/C7eEnn3w4R
এছাড়াও সরকারি-বেসরকারি সংস্থানকে একত্রিত করার জরুরি অভিজ্ঞতার কথাও বাইডেন তাঁর বিবৃতিতে তুলে ধরেছেন। বলে রাখা প্রয়োজন, বিদায়ী প্রেসিডেন্টকে ডেভিডকে মনোনীত করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি জলবায়ু ইস্যুতে একাধিক সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি ডেভিড ম্যালপাসের কাজ নিয়েও বারবার প্রশ্ন উঠছে।
বিশেষ করে পরিবেশ সহ বিশ্বের একাধিক চ্যালেঞ্জ কোকাবিলার ক্ষেত্রে প্রশ্ন উঠছে বিশ্বব্যাঙ্কের ভূমিকা নিয়ে। এই অবস্থায় ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গাই বিশ্ব ব্যাঙ্কের জন্যে ঠিক লোক বলে মনে করছেন জো বাইডেন।
বঙ্গাকে ২০১২ সালে ফরেন পলিসি অ্যাসোসিয়েশন মেডেল, ২০১৬ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশী সম্মানে সম্মানিত করা হয়েছে। বঙ্গ বর্তমানে জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এর আগে মাস্টাকার্ডের সিইও হিসাবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে।
এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। এছাড়াও উপ রাষ্ট্রপতি হেরিসের সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। আর সেই সমস্ত অভিজ্ঞতাকে বিশ্ব ব্যাঙ্কের জন্যে কাজে লাগাতে চান মিস্টার প্রেসিডেন্ট। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, আগামিদিনে অনেকের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অজয়কে।
ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা (Ajay Banga)-কে বিশ্বব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করার জন্যে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications