টান পড়ছে মজুদে, হ্রাস পেতে চলেছে ইউক্রেন মার্কিন সামরিক সাহায্য

টান পড়ছে মজুদে, হ্রাস পেতে চলেছে ইউক্রেন মার্কিন সামরিক সাহায্য

আমেরিকা ইউক্রেনকে যু্দ্ধ সামগ্রী সরবরাহের হার কমাতে শুরু করেছে। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার সামরিক অভিযানের সময় থেকেই যুদ্ধ সামগ্রী দিয়ে সহায়তা করছে। এরফলে আমেরিকার মজুদের পরিমাণ কমে গিয়েছে। আগের হারে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করতে চাইলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। যার জন্য কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ইউক্রেনকে সামরিকভাবে সাহায্য

ইউক্রেনকে সামরিকভাবে সাহায্য

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। সেই সময় থেকে আমেরিকার তরফে ১৬.৮ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়া হয়েছে।যার ফলে আমেরিকার নিজস্ব অস্ত্র মজুদে ঘাটতি দেখা দিয়েছে। অনেক সামরিক অস্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু পরিস্থিতির চাপে সেই সামরিক অস্ত্র প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের সেনারা ব্যবহার করছেন। মার্কিন এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকার অস্ত্র মুজুদে যে ঘাটতি রয়েছে, তাপূরণ করতে কয়েক বছর সময় লাগবে।

মার্কিন নীতি পরিবর্তন

মার্কিন নীতি পরিবর্তন

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষস্থানীয় আধিকারিক বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণে সামরিক সরঞ্জামের প্রয়োজন পড়েছে। আমেরিকার সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলো নয়ের দশকের সময় থেকে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় থেকে উৎপাদন ব্যাপক পরিমাণে হ্রাস করেছিল। কারণ আমেরিকা সোভিয়েত ইউনিয়ন পতনের পর সামরিক ক্ষেত্রে ব্যয় কমিয়ে দিয়েছিল।

নতুন করে অস্ত্র উৎপাদন

নতুন করে অস্ত্র উৎপাদন

মার্কিন প্রশাসন নতুন করে এই বিষয় সিদ্ধান্ত নিতে চলেছেন। আগের অবস্থান থেকে আমেরিকা সরে আসবে বলেই মনে করা হচ্ছে। স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র নতুন করে আমেরিকা তৈরি করতে শুরু করেছে। ২০২০ সাল থেকে স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করে রেখেছিল আমেরিকা।

ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্রের তাৎপর্য

ইউক্রেন যুদ্ধে মার্কিন অস্ত্রের তাৎপর্য

কিছু মার্কিন অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে ব্যবহার শুরু করেছে। যেমন জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র ইউক্রেনের সেনারা রুশ সেনাবাহিনীকে আটকাতে ব্যবহার করেছে। সেই সময় রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল। এছাড়াও ইউক্রেনের সেনাবাহিনী হিমারস নামের একটি রকেট সিস্টেম ব্যাপকহারে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ সেনাদের বাধা দিতে এই রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।

কমবে মার্কিন সাহায্য

কমবে মার্কিন সাহায্য

মার্কিন এক আধিকারিক জানিয়েছেন, আর হয়তো কয়েক মাস ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা যেতে পারে। কিন্তু তারপর ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করা বন্ধ করতে হবে। এছাড়া আমেরিকার কাছে বিকল্প কোনও উপায় নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+