বাংলাদেশের আসল ছবি ফাঁস, ইউনূসের মুখোস খুলে যেতেই ট্রাম্পের বড় 'স্ট্রাইক'! মার্কিন নাগরিকদেরও...
US Issues New Travel Advisory For Bangladesh: বিশ্বের সামনে ইউনূসের মুখোস খুলে গিয়েছে! সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেও কীভাবে অত্যাচার চলছে তা বিশ্বের মানুষ সাক্ষী থাকছে। সম্প্রতি হিন্দু সংগঠনের নেতা ভবেশ চন্দ্র রায়কে বাংলাদেশে নৃশংস ভাবে খুন করেছে কট্টরপন্থী মৌলবাদীরা। এর সঙ্গে ধর্ষণ, শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধ সে দেশে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশের আসন ছবি গোটা বিশ্বের সামনে চলে এসেছে।
আর তা সামনে আসতেই বড়সড় পদক্ষেপ (US Issues New Travel Advisory For Bangladesh) করল ডোনাল্ড ট্রাম্প সরকার। সে দেশের নাগরিকরা যাতে বাংলাদেশে না যান সে বিষয়ে চরম সতর্কতা জারি করা হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের ক্ষমতায় আসার পরেই বাংলাদেশকে দেওয়া একাধিক ফান্ড বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প। যা নিয়ে প্রবল চাপে পড়ে যায় নোবেলজয়ী সরকার। এবার আরও কড়া বিধি জারি করে বাংলাদেশ ভ্রমণের উপর নাগরিকদের সতর্কতা জারি করল ট্রাম্প সরকার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভাবা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো একের পর এক ঘটনার কথা উল্লেখ সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের তরফে। এছাড়াও সে দেশের কয়েকটি জায়গার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে।
সেই অনুযায়ী রাঙামাটি, বান্দারবন পার্বত্য এলাকার মতো একাধিক জায়গাতে মার্কিন নাগরিকরা ভুলেও পা না রাখেন সেই সতর্কতাই দেওয়া হয়েছে। এই সমস্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ সহ একাধিক বিষয়েরও উল্লেখ করা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত প্রায় এক বছরের বেশি সময় ধরে উত্তাল বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গত বছরের মাঝামাঝি সময় ধরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একটা সময় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে।
বর্তমানে ইউনুস সরকারের হাতে সে দেশের ক্ষমতা। কিন্তু তাতেও পরিস্থিতি উন্নত হয়নি। বরং দিনে দিনে প্রশ্নের মুখে সে দেশের আইনশৃঙ্খলা। যা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র। এমনকী দেশের মাটিতেই সমালোচনার মুখে ইউনুস সরকার।












Click it and Unblock the Notifications