Donald Trump: নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় 'খেলা' খেলে দিলেন ট্রাম্প! অবৈধ ভাবে আমেরিকায় থাকলে আরও বিপদ বাড়বে

Donald Trump News: দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসেই একের পর এক চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড় পড়ে যায়। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক চাঞ্চলকর সিদ্ধান্ত। এবার মার্কিন নির্বাচনে বড় বদল আসতে চলেছে। আর এই সংক্রান্ত একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদল হতে চলেছে সে দেশে।

শুধু তাই নয়, ভোটের রেজিস্ট্রেশন এবং ব্যালট জমা দেওয়ার ক্ষেত্রেও নিয়মকে আরও কঠোর করা হবে। পাশাপাশি ভোটারদের ক্ষেত্রেও নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করা হচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে মার্কিন নির্বাচনে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত কর্মীদের সে দেশের ফেডারেল এজেন্সিগুলিকে ডেটা শেয়ার করার কথা বলা হয়েছে, যাতে অবৈধ ভাবে থাকা নাগরিকদের আরও দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

Donald Trump News

রাজ্যগুলিও যাতে ভোটার তালিকা দেয় সেই কথাও বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যে কোনও অপরাধের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ডোনান্ড ট্রাম্প। বিশেষ করে মেইল ভোটিংয়ের মাধ্যমে জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এহেন নির্দেশ অনুসারে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট ডিপার্টমেন্টের মতো ফেডারেল এজেন্সিগুলি এখন থেকে একসঙ্গে কাজ করবে। ভোটের তালিকায় অবৈধ ভাবে থাকা নাগরিকদেরও খুঁজে বের করা হবে। বলে রাখা প্রয়োজন, অভিবাসী ইস্যুতে ইতিমধ্যে কড়া মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারত সহ একাধিক দেশর নাগরিকদের খুঁজে বার করে আমেরিকা থেকে বের করে দেওয়ার নির্দেশও দিয়েছেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার অবৈধ ভাবে সে দেশে থাকা এবং ভোটার তালিকায় থাকা নাগরিকদের খুঁজে পেতে বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+